West Bengal Election Commission : পঞ্চায়েত নির্বাচন নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের

SHARE:

পঞ্চায়েত নির্বাচন নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল ঘিরে উত্তেজনা রাজ্যে জুড়ে। শাসক-বিরোধী কোন্দল চরমে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নমিনেশন ফাইল করাকে কেন্দ্র করে শাসক বিরোধী কোন্দল। কমিশন আজ সমস্ত জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেন বলে উল্লেখ। অন্যদিকে, রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানান, পঞ্চায়েত নির্বাচনে কোনও রকম অশান্তি বরদস্ত করা হবে না। আজ সোমবার তারই মাঝে রাজ্য নির্বাচন কমিশন নয়া নির্দেশিকা জারি করল, ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার সংক্রান্ত। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় স্পষ্ট, ‘কেন মনোনয়ন প্রত্যাহার, নির্দিষ্ট কারণ দেখাতেই হবে প্রার্থীকে, রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার নয়’।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন