নাকাশিপাড়ায় মনোনয়নে বাধা কংগ্রেসকে
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নদীয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা। অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কংগ্রেস প্রার্থী জামাল মণ্ডল-এর ওপর চড়াও হয় তৃণমূলের লোকজন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর কাকা আহত হন। ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন বলে কংগ্রেস সূত্রে খবর। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।




