Murshidabad : ইসলামপুরে তৃণমূল-সিপিআই(এম) সংঘর্ষ

SHARE:

ইসলামপুরে তৃণমূল-সিপিআই(এম) সংঘর্ষ

সাশ্রয় নিউজ ★ ইসলামপুর : নির্বাচন ঘোষণার পরের দিনই সংঘর্ষ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাম-কংগ্রেসের। কী হয়েছিল ইসলামপুরে? সূত্রের খবর, ইসলামপুর থানার রাণিনগর ১ ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সিপিআই(এম), কংগ্রেস নেতৃত্ব ও সমর্থকেরা জমায়েত হন।

ইসলামপুরে নমিনেশন জমা দেওয়াকে ঘিরে তৃণমূল ও সিপিআই (এম) সংঘর্ষ

 

সিপিআই(এম) সূত্রে খবর, ‘রাণিনগর ১ ব্লকের গোয়াসে বাম-কংগ্রেসের টেন্টে এসে হুমকি দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নেতাজুল ইসলাম ও তাঁর দলবল গিয়ে হুমকি দেয়। পুলিশ নীরব ছিল।’ উল্লেখ্য, তারপরই সিপিআই(এম) ও কংগ্রেস প্রতিরোধ গড়ে তোলে বলে বিশেষ সূত্রে খবর। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সূত্রে অভিযোগ, “কংগ্রেস ও সিপিএম যৌথভাবে আমাদের ওপর আক্রমণ করে। আজ আমাদের কোনও নমিনেশন হয়নি। আমরা কেবল ওঁদের টেন্টে বসে ছিলাম।” কিন্তু সিপিআই (এম) ও কংগ্রেস তৃণমূলের দাবী মানতে চায়নি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন