Chief Minister Mamata Banerjee at Baleshwar : পরিবারগুলোকে রক্ষা করতে হবে : ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

SHARE:

পরিবারগুলোকে রক্ষা করতে হবে : ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ বালেশ্বর : ওড়িশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর ফের দুর্ঘটনা স্থলে মুখ্যমন্ত্রী। ওড়িশা পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে  তিনি বলেন, “নো কমেন্টস।আমি কোনও মন্তব্য করতে চাই না। এই সময়ে আমাদের মানুষের সঙ্গে থাকা উচিত, তাদের সাহায্য করা উচিত।” তবে সিবিআই তদন্ত সম্পর্কে না বলতে চাইলেও সাঁইথিয়া ও জ্ঞানেশ্বরীকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। একযুগ হয়ে গেলেও তদন্ত এগোয়নি বলেই জানান মমতা। তিনি এও বলেন, তদন্তভার রেলের সেফটি কমিশনকে দেওয়া উচিত।

উল্লেখ্য, এদিননই সিবিআই-এর ১০ সদস্যের প্রতিনিধি দল দুর্ঘটনা স্থল পরিদর্শনে আসেন। মমতা বলেন,  “মানুষের সঙ্গে থাকতে হবে। পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আর সেই জন্যই সত্যিটা বেরিয়ে আসা দরকার।” তিনি আরও বলেন যে, “আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। সত্যিটা যেন ধামাচাপা না দেওয়া হয়!”

ওড়িশায় আহতদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘তারা (ওড়িশা সরকার) বিনা খরচে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। আমরাও আমাদের দিক থেকে কাজ চালাচ্ছি। তিন-চারটি ক্যাম্প তৈরি করা হয়েছে। বালেশ্বরে একটি ক্যাম্প তৈরি হয়েছে। ওড়িশা সীমানাতেও একটি ক্যাম্প তৈরি করা হয়েছে।” তিনি জানান, রাজ্যের ১০৩ জনের দেহ শনাক্তকরণ সম্ভব হয়। নিখোঁজ ৩১ জন। ওড়িশায় আহতদের ৯৭ জনের চিকিৎসা চলছে ওড়িশায়। ১০০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয় রাজ্য থেকে। রাজ্যের আইপিএস সহ রাজ্যের পদস্থ আমলা ও সরকারি কর্মচারী ৪০ জন ওড়িশায় আছেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন