বালেশ্বরে সিবিআই প্রতিনিধি দল
সাশ্রয় নিউজ ★ বালেশ্বর : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার হাহাকার থামেনি এখনও। কেন্দ্রীয় রেলমন্ত্রী সিবিআই তদন্ত দাবি করেছিলেন। আজ বালেশ্বরে দশ সদস্যের সিবিআই প্রতিনিধি দল সরেজমিনে খতিয়ে দেখতে বালেশ্বরে পৌঁছয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনার তিন দিন অতিক্রান্ত। চারদিনের মাথায় শুরু হয়ে যায় নতুন লাইন পাতার কাজও সমাপ্ত। সূত্রের খবর, প্রতিনিধি দল খবর নেন, ওই দিন কে বা কারা কোথায় কোথায় ডিউটিতে ছিলেন। সিগনাল সবুজ ছিল, তবে কেন লুপ লাইনে ট্রেন? ওইদিন প্যানেল কন্ট্রোল রুমে কারা ছিলেন? কী হচ্ছিল সিগনাল রুমে? এবং কে বলেছিলেন প্যানেল কন্ট্রোল রুমের পয়েন্ট চেঞ্জ করতে বলেন? প্রভৃতি একাধিক প্রশ্নের মুখে পড়েন রেল কর্তা ও রেলকর্মীরা। উল্লেখ্য, এদিকে কেন্দ্রকে তোপ কংগ্রেসের, কেন কমিশন অফ রেলওয়ে সেফটির আগেই সিবিআই তদন্তের ঘোষণা?
-ফাইল চিত্র



