Calcutta High Court : বেসরকারি স্কুলগুলিতে ফি বৃদ্ধি নিয়ে কী বলল হাই কোর্ট?

SHARE:

বেসরকারি স্কুলগুলিতে ফি বৃদ্ধি নিয়ে কী বলল হাই কোর্ট?

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেসরকারি স্কুলগুলিয়ে লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ে কড়া হাইকোর্ট। বেসরকারি স্কুলগুলি ছাত্র-ছাত্রী ভর্তি থেকে মাসিক ফি নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে যায়। এতে কপালে হাত পড়ে অভিভাবক অভিভাবিকাদের একটা বিরাট অংশের। এক অভিভাবকের কথায়, “শিক্ষায় সসর্বস্তরে দূর্নীতি। বেসরকারি স্কুলগুলিতে যে হারে ফি বাড়ছে, তাতে ছেলে মেয়েদের পড়াব কী! একটু ভালো করে লেখাপড়া শেখানোর জন্যই তো প্রাইভেট স্কুলে পড়াশোনা করতে পাঠানো। কিন্তু তাতে মাসান্তে ভাঁড়াড়ে টান।” উল্লেখ্য যে, আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট-এ বিচারপতি বিশ্বজিৎ বসু রায় দেন, ”বেসরকারি স্কুলগুলোর উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটা ঠিক যে বেসরকারি স্কুলের বেতন কাঠামো রাজ্য ঠিক করতে পারে না। কিন্তু কোথাও বলা নেই যে বেসরকারি স্কুলের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। ২০১২ সালের আইন বলছে রাজ্যের সায় থাকতে হবে।” এছাড়াও বিচারপতি বসু আরও কঠোরভাবে বলেন, ” ‘ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না, ইচ্ছেমতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না, বেসরকারি স্কুল যেমন খুশি টাকায় শিক্ষা বিক্রি করতে পারে না।”

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন