Murshidabad : মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস ব্লক সভাপতি

SHARE:

মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস ব্লক সভাপতি 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত বিরোধীরা, এমনই অভিযোগ বিজেপি, সিপিআই(এম), ও কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলির। রবিবার রাতে দুষ্কৃতিদের দ্বারা আহত হন রাণীনগর ২ ব্লক কংগ্রেস সভাপতি মমতাজ বেগম হীরা। তাঁর কথায়, ‘আমি পার্টির কর্মসূচি থাকায় সেখপাড়া বাজারে বসে চিঠি হোয়্যাটস অ্যাপ করছিলাম। এমন সময় তৃণমূলের দুষ্কৃতিরা আমাকে তীব্র মারধর করে। লাঠির আঘাতে আমি আহত হই। হাতের আঙুল ফেটে যায়।’

সেখপাড়ায় সোমবার বাম-কংগ্রেসের পথ অবরোধ -নিজস্ব চিত্র 

 

উল্লেখ্য, রবিবার রাতে কংগ্রেস ব্লক সভাপতির ওপর আক্রমণের পরে তিনি রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান। রাণিনগর থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তিনি দাবি জানান, আক্রমণকারীদের গ্রেফতার না করলে তিনি অবস্থান তুলবেন না। অবশ্য কংগ্রেস নেতৃত্বের অনুরোধে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানায়, সিপিআই (এম), বিজেপি, কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবার বাম-কংগ্রেস কর্মীরা একত্রিতভাবে সেখপাড়ায় পথ অবরোধ করে। বাম নেতৃত্বের দাবি, ‘দুষ্কৃতিরাজ বন্ধ না হওয়া পর্যন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া অবধি বাম-কংগ্রেস অপশাসনের বিরুদ্ধে লড়বে।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন