বনগাঁয় বোমার শিকার শৈশব
সাশ্রয় নিউজ ★ বনগাঁ : সকালটা কান্না দিয়ে শুরু বনগাঁর শিকদার পল্লীর বাসিন্দাদের। বোমা ফেটে মৃত্যু হল একজন শিশুর। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ব্যাগ দেখে এগিয়ে যায় শিশুটি। আর সঙ্গে সঙ্গে বোমা ফেটে মৃত্যু হয় তাঁর। ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় শিকদার পল্লীকে। কীভাবে ব্যাগে বোমা এল প্রশ্ন এলাকাবাসীদের! বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য শাসক দলের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থনার পুলিশ আজ সকালবেলা দু’টি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে। উল্লখ্য হাউসমাণ্ডির কাছে একটি আমবাগানে সামসের গঞ্জ থানার পুলিশ অভিযান চালায়।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরণে স্বভাবতই রাজ্যবাসী আতঙ্কিত!
-প্রতীকী ছবি




