Wrestlers’ Protest : কুস্তীগিরদের পাশে প্রাক্তন ক্রিকেটাররা

SHARE:

কুস্তীগিরদের পাশে প্রাক্তন ক্রিকেটাররা

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : ভারতীয় কুস্তীগিরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনে তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটাররা। ইতিমধ্যেই সাক্ষীদের পাশে দাঁড়ান হরভসিং, ইরফান পাঠান, অনিল কুম্বলেরা। ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য সুনীল গাওস্কার, কপিল দেব-এর মতন কালজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা তাঁদের পাশে দাঁড়ান। ইতিমধ্যেই হরভজন জানান, হরভজন বলেন, “সাক্ষীরা দেশের গর্ব। তাঁদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখে কষ্ট হচ্ছে। আশা করব ওরা বিচার পাবে।” অনিল কুম্বলে তাঁর ট্যুইটে লেখেন, “গত রবিবার (২৮ মে) কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক নয়। কথা বলে সব কিছুর সুরাহা সম্ভব। আশা করব খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে।” ১৯৮৩-এর ভারতীয় দলের বিশ্বকাপ জয়ীরা জানান,  “আমাদের দেশের কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখে আমরা মর্মাহত। বহু কষ্টে অর্জিত পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার যে ভাবনা কুস্তিগিরদের মধ্যে এসেছে সেটা দেখে আমরা চিন্তিত। বহু দিনের পরিশ্রমের পর পদক জিতেছে তারা। অনেক ত্যাগ করতে হয়েছে এই পদক পেতে। আমরা অনুরোধ করব এমন কোনও বড় পদক্ষেপ যেন তারা না করে। আশা করব খুব তাড়াতাড়ি বিচার পাবে কুস্তিগিরেরা। দেশের আইনের উপর ভরসা রাখুক তারা।” গত মঙ্গলবার কুস্তীগিররা হরিদ্বারে তাঁদের পদক গঙ্গায় ভাসিয়ে দিতে গেলে সেখানকার কৃষক নেতৃত্ব তাঁদের বাধা দেন। অন্যদিকে, সম্প্রতি দিল্লি পুলিশ সূত্রে খবর ব্রীজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি বলে উল্লেখ। মঙ্গলবার কুস্তীগিররা পদক বিসর্জন থেকে বিরত থাকলেও, এও বলেন আগামী ৫ দিনের ভেতর ভারতীয় কুস্তী ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে তাঁরা আবার আন্দোলন শুরু করবেন।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন