Fake call Centre : প্রতারণা চক্র আটক সাইবার ক্রাইম শাখার পুলিশের হাতে

SHARE:

প্রতারণা চক্র আটক সাইবার ক্রাইম শাখার পুলিশের হাতে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রতারণা চক্রকে আটক করল সাইবার ক্রাইম শাখার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ১১০ লেকটাউন ব্লকের একটি বাড়িতে তল্লাশী করে পুলিশ। পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায়, ওই বাড়ির তিনতলায় একটি ভুয়ো কল সেন্টার চলে। পুলিশ ওই বাড়িতে কর্মরত কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে খবর, ওই কল সেন্টারের কর্মীরা বেসরকারি মোবাইল সংস্থার নাম করে ভারতের বিভিন্ন জায়গায় কল করত। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক ও কোম্পানি থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে মানুষের থেকে টাকাও তুলত। সাইবার ক্রাইম শাখার পুলিশ ওই বাড়ি থেকে দু-জন মহিলা সহ মোট ১২ জনকে গ্রেফতার করেন। এছাড়াও ওই বাড়ি থেকে ১৩ টি স্মার্ট ফোন, অ্যাটেডেন্ট রেজিস্টার, প্যান কার্ড, এটিএম কার্ড, প্রতারিতদের ডাটা, সিমকার্ড ও নগদ ৪৫ হাজার টাকা তাঁরা বাজেয়াপ্ত করেন। আজ শনিবার তাঁদের নগর দায়রা আদালতে পেশ করা হয়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন নানান পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন