সাইকেল ফেলে দেওয়ায় ভাগ্নেকে নির্মম প্রহার মামার
সাশ্রয় নিউজ ★ বারুইপুর : সাইকেল ফেলে দেওয়ায় ভাগ্নেকে নির্মম প্রহার মামার। বারুইপুরের এক শিশু খেলার ছলে মামার সাইকেল ফেলে দেয়। ফল্প স্বরূপ শিশুটিকে নির্মমভাবে মারধরের অভিযোগ মামা ও দিদার বিরুদ্ধে। সাত বছরের ওই শিশুর বাবা ঘটনার অভিযোগ জানান থানায়। তাঁর অভিযোগ, ছেলের দিদা ও মামার অস্বাভাবিক মারে চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত। মুখ ফুলে গিয়েছে। স্থানীয়দের কথায়, “শিশুটি মামা ও দিদার কাছেই থাকে। মা অন্যত্র কাজ করে। বাবা শিশুটির দিদিকে নিয়ে থাকে সুন্দরবনে। বুধবার মামার সাইকেল ফেলে দেওয়ায় শিশুটিকে চোখে না দেখার মতো মারধর করে। তাঁর বাবাকে খবর দেওয়া হয়। তিনি এসে প্রতিবেশীদের নিয়ে শিশুটিকে উদ্ধার করে তাকে নিজের কাছে নিয়ে যায়।’ অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত মামাকে গ্রেফতার করেছে বলে উল্লেখ।




