Karnataka : সিদ্দারামাইয়াই কর্ণাটকের মুখ্যমন্ত্রী, ঘোষণা হাইকমান্ডের

SHARE:

সিদ্দারামাইয়াই কর্ণাটকের মুখ্যমন্ত্রী, ঘোষণা হাইকমান্ডের

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনের একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে জাতীয় কংগ্রেস। তারপরেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন, তা নিয়ে কংগ্রেসের অন্দরেই কোন্দল চলে বলে খবর। প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকেও সুরাহা হয়নি সেই কোন্দল বলে উল্লেখ। মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি.কে. শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে হাইকমান্ডকে দু’বার বৈঠকে বসতে হয় বলে সূত্রের খবর। অবশেষে সিদ্দারামাইয়াকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হন, অন্যদিকে কংগ্রেস হাইকমান্ড ডি.কে. শিবকুমারকে উপ-মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় বলে উল্লেখ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment