কারখানার নাম পরিবর্তন ঘিরে বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ চিত্তরঞ্জন : কারখানার নাম পরিবর্তন ঘিরে বিক্ষোভ চিত্তরঞ্জনে। লোকোমোটিভ ওয়ার্কস কারখানা নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর নামে করার জন্য সওয়াল করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর সময় ওই কারখানা তৈরি হয় তাই ওই কারখানার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর নামেই করা হোক এমনই যুক্তি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিতা পল-এর। ‘পশ্চিম বর্ধমান জেলার বাংলাপক্ষ’ নাম বদলের এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই সংগঠনের পক্ষে দাবি করা হয়, ‘সিএলডব্লু’ এর নাম বদলে কী রাখা হবে তা ঠিক করবে বাংলা ও বাঙালী’। তাঁরা আরও দাবি করেন, ‘২০২২ সাল থেকেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে চিত্তরঞ্জনের জন্মদিন উপলক্ষে ছুটি বাতিল হয়েছে। চিত্তরঞ্জনের মূর্তিও উপড়ে ফেলে হয়েছে। এরপরই নাম বদলের পরিকল্পনা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।’ উল্লেখ্য যে শনিবার বিকেলে রবীন্দ্রভবন-এর কাছ থেকে চিত্তরঞ্জন আমলাদহি বাজার অব্দি বাইক মিছিলে অংশ নেন, সাধারণ মানুষ ও বাংলাপক্ষ-এর সদস্যরা।




