তৃণমূলের সভায় এসে বাজ পড়ে মৃত্যু একজন তৃণমূলকর্মীর
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় এসেছিলেন সোল্লা। কিন্তু সভা শুরুর আগেই বৃষ্টি তেড়ে আসে। সঙ্গে বজ্র-বিদ্যুৎ। রবিবার সভাস্থল সংলগ্ন একটি বটগাছে বিদ্যুৎ পড়ে বলে স্থানীয় সূত্রে উল্লেখ। বজ্রাঘাতে অকালে প্রাণ হারান এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সামেদ মল্লিক (৪২)। ইন্দাসের ওই সভাস্থল থেকে তাঁকে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি প্রাণ ত্যাগ করেন। বজ্রাঘাতে আহত হন ২৫ জন মতো মানুষ। ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-প্রতীকী ছবি




