সিউড়িতে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
সাশ্রয় নিউজ ★ সিউড়ি : সিউড়িতে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। উত্তেজনা ছড়ায় সিউড়ির ভরকুনায়৷ এলাকাবাসী নিম্নমানের বালি, ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের জেরে শনিবার বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাস্তা তৈরির কাজ। স্থানীয় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ও পুনরায় কাজ শুরু হয় বলে উল্লেখ। স্থানীয় প্রধান ও ঠিকাদার সংস্থা ‘ নিম্নমানের সামগ্রী’ -এর অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় প্রধানের বক্তব্য, বিরোধী রাজনৈতিক দল পরিকল্পনা করে গ্রামপঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি তৈরি করতে চাইছে।




