পার্থ চট্টোপাধ্যায়-এর আংটি বিতর্ক, জেল সুপারের ওপর ক্ষুব্ধ আদালত
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দীর্ঘ ক’য়েক মাস বন্দিদশা কাটাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রশ্ন ওঠে একজন আসামি হিসেবে তিনি কীভাবে এতদিন জেলের ভেতর আংটি পরে থাকলেন! আদালত জেল সুপারের কাছে রিপোর্ট তলব করেন। কিন্তু জেল সুপারের দেওয়া রিপোর্টে ক্ষুদ্ধ বিচারপতি। বিরক্তির সঙ্গে বিচারপতির মন্তব্য, যে আংটি ৯ মাসে খুললেন না, সেটা শুনানির সময় পার্থ ৯ মিনিটে খুলে দিলেন। নিজের মতো করে আইনের ব্যাখ্যা করছেন?’ বিচারক জেল সুপারকে নতুন ব্যাখ্যা দেওয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেন। দশ মিনিট পরে জেল সুপার পুনরায় ব্যাখ্যা দিলে, তাতেও তুষ্ট নন বিচারক। বরং রুষ্ট। উল্লেখ্য যে, পার্থ চট্টোপাধ্যায়-এর জেলের ভেতর আংটি পরে থাকা নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন আংটি বিতর্কে। আজ আদালতেও সেই বিতর্কে জেল সুপারের মুখ পুড়ল! রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মত, তাহলে কী জেলের ভেতর প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতর বিশেষ সুবিধা ভোগ করতেন!
-ফাইল চিত্র




