Cattle smugling – Sukanya Mondal : অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করল ইডি

SHARE:

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করল ইডি

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করল ইডি। অনুব্রত মণ্ডল-এর গ্রেফতার হন প্রায় ৮ মাস আগে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করল সুকন্যাকে। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হন সুকন্যা।

গরুপাচার মামলায় প্রায় আট মাস আগে গ্রেফতার হয়েছেন, বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আপাতত তিনি তিহার জেলে বন্দী। মামলা চলছে কোর্টে। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হন, অনুব্রতর হিসাবরক্ষক মনীশ কোঠারি।

এর আগেও তিনবার কেন্দ্রীয় এজেন্সি সুকন্যাকে তলব করেন। কিন্তু প্রতিবারই তিনি আইনজীবী মারফৎ চিঠি দিয়ে তলব এড়িয়ে যান বলে উল্লেখ। বুধবার দীর্ঘক্ষণ জেরা করেন কেন্দ্রিক তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত বছর আগস্ট মাসে সুকন্যার কাছে সিবিআই কর্তারা বিশাল সম্পত্তির উৎস সম্পর্কে জানতে চান। অনুব্রত কন্যা জানান, ওই বিষয়ে তাঁর বাবা (অনুব্রত মণ্ডল) ও হিসাবরক্ষক (মনীশ কোঠারি) বলতে পারবেন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন