স্বস্তির বৃষ্টি আসছে, জানালো আবহাওয়া দফতর

SHARE:

স্বস্তির বৃষ্টি আসছে, জানালো আবহাওয়া দফতর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তীব্র দাবদাহ থেকে আপাতত স্বস্তির বাণী শোনাল আবহাওয়া দফতর। হাঁসফাঁস গরমে রোষানল থেকে মুক্তি পেতে চলেছেন, রাজ্যবাসী। আসছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। সতর্কতা নেই তাপপ্রবাহের। কমবে আরও তাপমাত্রা। আজ শনিবার রাজ্যের আটটি জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার বইবার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভবনা। সম্ভবনা ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। উত্তরপ্রদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার পরিবর্তন বলে আবহাওয়া দফতর সূত্রে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন