‘জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না’ : মুখ্যমন্ত্রী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘জীবন দিতে রাজি, দেশকে টুকরো হতে দেব না’ রেড রোডে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে রেড রোডে ঈদের নামজ পড়েক হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে শাসক দলের তিনজন এমএলএ নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে আছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-এর পরে সম্প্রতি বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সী। তিহার জেলে বন্দী একদা বীরভূমের ‘দোর্দণ্ডপ্রতাপ’ নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলাতেই তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে ও অফিসে তল্লাশী চালান কেন্দ্রীয় এজেন্সীর অফিসাররা।
অন্যদিকে, পদ্ম শবিররা থেকে তৃণমূলে ফেরা মুকুল রায় সাংবাদিক বৈঠকে জানান, তিনি বিজেপিতেই আছেন। বিভিন্ন জায়গায় দল জলত্যাগ করে ভিন্ন ভিন্ন দলে সমর্থকদের যোগ দান একপ্রকার শাসক দললে কোণঠাসা করছে বলেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি।
রেড রোডে আজ মুখ্যমন্ত্রীর তোপ বিজেপির দিকে, ”এটা এপ্রিল মাস। এক বছর পর দেশে নির্বাচন। লোকতন্ত্র চলে গেলে, সব চলে যাবে। আজ সংবিধান বদলে ফেলা হচ্ছে। ইতিহাস বদলে ফেলা হচ্ছে। যা খুশি তাই করে। ফের এনআরসি নিয়ে এসেছে। আমি বলেছি, আমি করতে দেব না। যে রাজ্য করতে দেয় দেবে, আমি তো দেব না।” তাঁর বক্তৃতায় আরও সংযোজন, “এক বছর পরে দেশের ক্ষমতায় কে আসবে সেই নির্বাচন হবে। গণতন্ত্র চলে গেলে সব শেষ। আজ সংবিধান, ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে।”




