দেশে করোনা সংক্রমণ দৈনিক ২০% বৃদ্ধি
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : প্রতিনিয়ত উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণে প্রাণ ত্যাগ করেছেন মোট ২৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন, ১২,৫৯১ জন। ভারতে সংক্রমিত রুগীর সংখ্যা ৬৫,২৮৬। চিকিৎসকদের অনুমান ওমিক্রনের নতুন রূপ এক্সবিবি.১.১৬ এর জন্যই চোখ রাঙাচ্ছে করোনা। তবে তাঁদের আশ্বাস, আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। নিতে হবে বুস্টার ডোজ।মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।




