বাংলাদেশী যুবক গ্রেফতার
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : বিএসএফ-এর হাতে গ্রেফতার এক বাংলাদেশী যুবক। ১৪ কুইন্টাল গম সহ সুতির চাঁদনিচক এরিয়া থেকে গ্রেফতার করেন মহম্মদ মিষ্টার নামে ওই ব্যক্তিকে। সীমান্ত রক্ষীবাহিনীর অফিসাররা ধৃতকে সুতি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে উল্লেখ, ধৃতের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আজ বুধবার তাঁকে জঙ্গীপুর মহাকুমা আদালতে তোলা হয় বলে উল্লেখ।




