মহম্মদ সিরাজ পুরস্কারের অর্থ তুলে দিলেন মাঠকর্মীদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এশিয়া কাপে নিজেদের ঘরে নিয়ে এসেছে ভারতীয় দল। সেই সঙ্গে ৮ ম বারের মতো এশিয়া জয়ী ভারত। ভারত ও শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ।

সিরাজ তাঁর সেরা খেলোয়াড়ের প্রাপ্ত অর্থ পাঁচ হাজার ডলারের সম্পূর্ণটাই তুলে দেন মাঠ কর্মীদের। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা। সিরাজের এই উদারমনস্কতার ছুঁয়ে গিয়েছে নেটাগরিকদের। শুভেচ্ছা ও শুভকামনায় নেটাগরিকরা পঞ্চমুখ। উল্লেখ্য, ওই ম্যাচে সিরাজ চার উইকেট পান।
ছবি : সংগৃহীত




