মকর সংক্রান্তিতে নগর পরিক্রমা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা:  প্রতিবছরের মতো‚ এই বছরও ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ১১ নং. বুথে মকর সংক্রান্তির পূণ্য লগ্নে ঠাকুর বাড়ী থেকে হরিনাম সংকীর্তন নিয়ে নগর পরিক্রমা বের হয় এবং এলাকার প্রতিটি বাড়ীতে বাড়ীতে হরির লুট দেওয়া হয়‚ এইদিন নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের কাউন্সিলর উত্তম চক্রবর্তী‚ বিশিষ্ট সমাজসেবক তারাপদ রায়‚ বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা‚ স্বয়ংসেবক সত্যজিৎ রায়‚ পুলক দত্ত‚ এলাকার অভিভাবক নিখিল চক্রবর্তী‚ অনুপ বিশ্বাস প্রমুখরা। ঐতিহ্যবাহী এই নগর পরিক্রমায় এবার নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহ- উদ্দীপনা ছিলো লক্ষ্যণীয়। এলাকার প্রবীণ নাগরিকেরা নবীন প্রজন্মকে পথ দেখাচ্ছেন‚ নাগরিক জীবনে এভাবেই কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে‚ সুস্থ সমাজ ব্যবস্থা গঠন হবে।

আরও পড়ুন : Makar Sankranti 2026 date, Poush Sankranti 2026 | মকর সংক্রান্তি ২০২৬: ১৪ না ১৫ জানুয়ারি কোন দিন পুণ্যতিথি? পুণ্যস্নানের সঠিক সময় জানাচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন