বাংলা ভাষা ও সাহিত্য : একদিনের জাতীয়স্তরের আলোচনাচক্র

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ, সাশ্রয় নিউজ ★ আগরতলা : বাংলা আকাদেমি আগরতলা এবং স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে ‘বাংলা ভাষা ও সাহিত্যের সেকাল একাল’ শীর্ষক এক দিবসীয় জাতীয় আলোচনাচক্র অনুষ্টিত হয়। ১২ নভেম্বর বেলা ১১টায় মহাবিদ্যালয়ের আলোচনা কক্ষে অধ্যক্ষ ড. হারাধন সাহার পৌরহিত্যে প্রদীপ প্রজ্জ্বালন করে অনুষ্ঠানের শুভউদ্বোধন করেন বাংলা আকাদেমি আগরতলার সভাপতি ড. ভাস্কর রায় বর্মণ এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. হারাধন সাহা। তারপর অতিথিগণ সমবেতভাবে ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্রছাত্রীবৃন্দ।

আরও পড়ুন : Speaking Art Fest 3: A Celebration of Creativity, Consciousness, and Culture

বক্তা হিসাবে মঞ্চে উপবেশন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মলয় দেব, বাংলা আকাদেমি আগরতলার সম্পাদক ড. রবীন্দ্র কুমার দত্ত এবং আকাদেমির সক্রিয় সদস্য ড. খেলন দাস হালদার। স্বাগত ভাষণ প্রদান করেন স্বামী বিবেকানন্দ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড তুহিনা মণ্ডল। আন্তর্জালিক মাধ্যমে বক্তৃতা প্রদান করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. পরমাশ্রী দাশগুপ্ত এবং পশ্চিমবঙ্গের নববালিগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক ড. অম্লান দেব। তাছাড়া বক্তৃতা প্রধান করেন আকাদেমির সক্রিয় সদস্য অরিজিৎ চক্রবর্তী এবং স্বরচিত কবিতা পাঠ করেন হরিদাস দেবনাথ, বিপাশা দেব প্রমুখ। ড. হারাধন সাহা উপস্থাপিত বক্তব্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

এই আলোচনাচক্রে মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অতিথি শিক্ষক পাপিয়া দাস। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও পড়ুন :  Mamata Banerjee D.Litt, Yokohama University Honorary Degree | জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, জানালেন আগামী বছরই জাপান সফরে যাবেন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন