বাংলা আকাদেমি আগরতলা সাহিত্য পুরস্কার প্রদান

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ, সাশ্রয় নিউজ ★ আগরতলা : প্রতি বছরের মতো এবারও ২৭ মার্চ, ২০২৬, বিকাল ৪ টায়, বাংলা আকাদেমি আগরতলা কর্তৃক ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী সভাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ত্রিপুরায় আগমন দিবস উদযাপন ও সাহিত্য পুরস্কার প্রদান উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী সঞ্জীব দেব (সম্পাদক, নর্থ ইস্ট কালার্স) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রী গোপাল দাস, সম্পাদক, ত্রিপুরা রবীন্দ্র পরিষদ, বিলোনিয়া শাখা।

আরও পড়ুন : Rajanya Haldar Sonarpur, Niamal Nasir Raninagar Independent candidate | সোনারপুরে নির্দল লড়াইয়ে রাজন্যা, রানিনগরে কবি নিয়ামাল নাসির, বিধানসভা ভোটে নতুন সমীকরণে তৃণমূলকে চ্যালেঞ্জ

আরও পড়ুন : Anubhav Sinha Mamata Banerjee biopic |বাংলার মুখ্যমন্ত্রীকে বড়পর্দায় আনতে চান অনুভব! কেন আকর্ষণীয় চরিত্র মমতা?

অনুষ্ঠানে বাংলা আকাদেমি আগরতলা কর্তৃক লোকসংস্কৃতি, ইতিহাস ও নৃতত্ত্ব বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ্যের সারস্বত সাধনার বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ড. জগদীশ গণ চৌধুরী, ও স্বনামধন্য সাহিত্যিক শ্রী নিরঞ্জন চাকমাকে যথাক্রমে ‘মহারাজা বীরচন্দ্র মাণিক্য স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৬’ এবং ‘অনঙ্গমোহিনী দেবী স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। শ্রী চাকমা অনুষ্ঠানে রাধাকিশোর মাণিক্য স্মারক বক্তৃতা প্রদান করবেন।

আরও পড়ুন : Leander Paes BJP news | নিউ টাউনের গোপন বৈঠক ঘিরে তোলপাড়! বিজেপির পথে কি লিয়েন্ডার পেজ? নতুন জল্পনায় সরগরম বাংলা রাজনীতি

এই উপলক্ষ্যে স্বরচিত কবিতা ও অণুগল্প পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আকাদেমির সক্রিয় সদস্য ড. বীথিকা চৌধুরী।

আরও পড়ুন : West Bengal Voting-politics2026: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস? (আজ তৃতীয় কিস্তি)

Sasraya News
Author: Sasraya News