Yuzvendra Chahal Mahvash relationship | যুজবেন্দ্র চাহালের প্রেমে মশগুল মহওয়াশ! চ্যাম্পিয়ন্স লিগে কিনলেন নিজস্ব দল, চমকে উঠল নেটদুনিয়া

SHARE:

সঙ্গীতা অধিকারী ★ সাশ্রয় নিউজ ডেস্ক : যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও আর জে মহওয়াশ (Mahvash)-এর সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। আইপিএল চলাকালীনই একাধিকবার পঞ্জাব কিংসের ম্যাচে গলা ফাটাতে দেখা গিয়েছিল মহওয়াশকে। শুধু তাই নয়, ক্রিকেটারদের বাসে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল সকলের। এরপর থেকে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা ছড়ালেও কেউই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। তবে এবার যা করলেন মহওয়াশ, তা দেখে নেটদুনিয়া কার্যত স্তম্ভিত।

যুজবেন্দ্র চাহাল ও মহওয়াশ। ছবি: সংগৃহীত 

সূত্রের খবর, যুজবেন্দ্রর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma)-র সঙ্গে বিচ্ছেদের পর যুজবেন্দ্র চাহালের জীবনে আসেন মহওয়াশ। একঝলকে পরিচিতি পান এই বেতার উপস্থাপক। সমালোচকদের মতে, চাহালের সঙ্গেই তাঁর পরিচিতি ও প্রচার বাড়ছে। তবে এই সমস্ত মন্তব্যে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ মহওয়াশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়েছেন, “কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। নিজের লক্ষ্যেই মনোযোগ দিচ্ছি।” এই মনোযোগের ফলেই কি না, এবার তিনি চ্যাম্পিয়ন্স লিগ টি-টেনের একটি দলের মালিকানা কিনে চমকে দিলেন। যদিও কোন দল কিনেছেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি মহওয়াশ। জানা গিয়েছে, এই চ্যাম্পিয়ন্স লিগ টি-টেন শুরু হবে আগস্টের শেষে ও অংশ নেবে মোট ৮টি দল। ক্রিকেটপ্রেমীরা এখনই উচ্ছ্বসিত এই খবর শুনে। অনেকের মতে, যুজবেন্দ্র চহলের প্রতি ভালবাসা থেকেই ক্রিকেটের প্রতি এমন টান তৈরি হয়েছে মহওয়াশের। আবার কেউ কেউ বলছেন, “প্রেমিকের জন্যই নিজের কেরিয়ারকে অন্য উচ্চতায় তুলতে চাইছেন তিনি।” এই সম্পর্ক নিয়ে তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। বিশেষ করে যুজবেন্দ্র চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma)-ও মাঝেমধ্যে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নেটিজেনদের একাংশ মহওয়াশকে ‘ঘর-ভাঙানি’ বলতেও ছাড়েননি। কিন্তু মহওয়াশের সোজাসাপ্টা উত্তর, “এতে আমার কিছু যায় আসে না। আমি জানি, আমি কী করছি।”

RJ মহওয়াশ। ছবি : সংগৃহীত

একইসঙ্গে শোনা যাচ্ছে, ক্রিকেট দলের মালিকানা কেনার পাশাপাশি মহওয়াশ নিজের রেডিও কেরিয়ার ও মিডিয়া প্রজেক্টগুলির দিকেও সমান মনোযোগ দিচ্ছেন। তাঁর ঘনিষ্ঠমহল জানিয়েছে, “মহওয়াশ খুবই স্বপ্নবাজ মেয়ে। ওর নিজের আলাদা পরিচিতি তৈরি করার লক্ষ্য ছিল। তাই কে কী বলল, তাতে ওর কিছু আসে যায় না।” যুজবেন্দ্র চহল (Yuzvendra Chahal) এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে মহওয়াশকে উদ্দেশ্য করে একাধিক মজার কমেন্টও চোখে পড়েছে। অনুরাগীরা দু’জনকে একসঙ্গে দেখতে চান বলেও মন্তব্য করেছেন। সব মিলিয়ে ক্রিকেট, প্রেম, বিতর্ক, নতুন বিনিয়োগ মহওয়াশকে ঘিরে চর্চার শেষ নেই। এখন দেখার, চ্যাম্পিয়ন্স লিগ টি-টেনের কোন দলের মালিকানা কিনেছেন তিনি এবং আদৌ যুজবেন্দ্র চহলের সঙ্গে তাঁর সম্পর্ক কোথায় গড়ায়। তবে আপাতত তাঁর এই নতুন উদ্যোগে খুশি ভক্তমহল।

ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Indian women cricket team historic win | ইতিহাস গড়ল হরমনপ্রীতের দল, ইংল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের মহিলা ক্রিকেট দলের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন