West Bengal weather update | দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল! আগামী আরও ক’য়েক দিন দুর্ভোগ চলবে

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কলকাতা ও দক্ষিণবঙ্গের বহু জেলায় লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। মঙ্গলবার দিনভর শহর জুড়ে চলেছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। বুধবার সকালেও আকাশ মেঘলা, কখনও মুষলধারে, কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতির এখনই উন্নতির সম্ভাবনা নেই। আগামী আরও ক’য়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন অঞ্চলের উপর একটি সক্রিয় নিম্নচাপ (Low Pressure) অঞ্চল অবস্থান করছে। সেইসঙ্গে রয়েছে ৭.৬ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। এই দু’টি আবহাওয়াগত পরিস্থিতি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দু’দিনের মধ্যে ঝাড়খণ্ড (Jharkhand) ও ছত্তীসগঢ়ে (Chhattisgarh) প্রবেশ করতে পারে। সেইসঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough), যা অমৃতসর (Amritsar), চণ্ডীগড় (Chandigarh), শাহজাহানপুর (Shahjahanpur), কানপুর (Kanpur), ডালটনগঞ্জ (Daltonganj) হয়ে বিস্তৃত রয়েছে নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে। পাশাপাশি অসম (Assam) থেকে তেলঙ্গানা (Telangana) পর্যন্ত আর একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে।

এই প্রতিকূল পরিস্থিতির জেরে রাজ্যে বর্ষার বাতাস এখন অত্যন্ত সক্রিয়। ফলে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের (West Bengal) অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু কিছু এলাকায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।

কোন কোন জেলায় বাড়ছে সতর্কতা?
আলিপুর হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), বীরভূমে (Birbhum) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭ থেকে ২০ সেমি)। পাশাপাশি ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), হুগলি (Hooghly), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad) জেলাতেও কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) ও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায়। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিস সূত্র আশার কথাও শুনিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসবে বলে পূর্বাভাস। তবে সোমবার আবার দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টি তীব্র হবে। উত্তরবঙ্গের আবহাওয়াও খুব একটা স্থিতিশীল নয়। বুধবার কালিম্পং (Kalimpong) জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), মালদহ (Malda) জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার ফের ভারী বর্ষণের আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলায়।

মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কবার্তা। বঙ্গোপসাগর (Bay of Bengal) সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে (Odisha Coast) পরবর্তী ২৪ ঘণ্টা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আরও ২৪ ঘণ্টা। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক এক্ষেত্রে বলেন, ‘সমুদ্রের অবস্থা অত্যন্ত প্রতিকূল। মৎস্যজীবীদের উপকূলবর্তী এলাকায় সতর্ক থাকতে হবে। সমুদ্রে না যাওয়াই এখন সঠিক সিদ্ধান্ত।’ একদিকে নাগাড়ে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে সমুদ্রের রুদ্ররূপ নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। এর ফলে নদী উপচে পড়া, জলমগ্ন রাস্তাঘাট, যান চলাচলে ব্যাঘাত, সব মিলিয়ে রাজ্যবাসীর দুর্ভোগ যেন অন্তহীন। প্রশাসন ও নাগরিকদের এ সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে, এমনটাই মত আবহাওয়াবিদদের।

ছবি: সংগৃহীত  ও প্রতীকী 

আরও পড়ুন :Guru Purnima | শিব, বেদব্যাস ও গুরুপূর্ণিমা: ভারতের জ্ঞানের চিরন্তন উৎসব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন