Weather : গরম থেকে এখনই রেহাই? কী বলছে হাওয়া অফিস!

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : গরমে ফুটছে বাঙলার মানুষ। বেশ ক’য়েকদিন ধরেই বঙ্গের বেশ ক’য়েকটি জেলাতে তাপপ্রবাহ চলছে। এর মাঝে প্রথম দফার ভোট শুরু হয়েছে শুক্রবার। একটিকে ভোটের উত্তাপ ও আরেক দিকে প্রাকৃতিক উত্তাপ মিলেমিশে গিয়েছে। তবে আশার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, সোম ও মঙ্গলবার পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ ক’য়েকটি জেলা ও উত্তরের পাঁচ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টিতে গরম কমার সম্ভাবনা নেই। তবে হাওয়া অফিস সূত্রের এও খবর, শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহর হতে পারে। একই সঙ্গে তীব্র অস্বস্তি ও ভীষণ গরম অব্যাহত থাকতে পারে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এই তাপ প্রবাহ চলতে পারে টানা চারদিন। পশ্চিমাঞ্চলে পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্তও বলে উল্লেখ। হাওয়া অফিসের করা, বিশেষ প্রয়োজন ব্যতীত সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে অবধি বাড়ির বাইরে না যাওয়াই ভালো। ছবি : প্রতীকী 

আরও খবর : Lok Sabha Election 2024 Coochbehar : কোচবিহারে CRPF জওয়ানের মৃত্যু

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন