Udichi NGO, Kalna | মহালয়ার ভোরে পূর্ব বর্ধমানের আনুখালে উদিচীর মানবিক উদ্যোগ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা পূর্ব বর্ধমান ২১.৯.২৫ : সোশ্যাল মিডিয়ার দৌলতে উদিচী -এর (Udichi) কর্মকাণ্ডের কথা অনেকেই শুনেছেন সাশ্রয় নিউজের তরফ থেকে আরেকটু বেশি করে আজ এই মহালয়ার পুণ্য লগ্নে কিছু তথ্য দিতে চাই। উদিচীর কর্মকাণ্ডই হচ্ছে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। এ বছরও তার অন্যথা হয়নি।

প্রতি বছরের মত এ বছরও মহালয়া -এর পুণ্য লগ্নে দেবীপক্ষের সূচনায় চিন্ময়ী রুপি দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতীদের হাতে কিছু খাদ্য সামগ্রী, পোশাক তুলে দিয়ে তবেই তারা নতুন বস্ত্র ধারণ করে। এবছর পূর্ব বর্ধমান জেলার আনুখাল নামে একটি গ্রামের আদিবাসী এলাকায় পৌঁছে গিয়েছিল উদিচীর টিম। তাঁরা ভোর সাড়ে পাঁচটায় প্রতিবছর বেরিয়ে পড়ে, এ বছরও তাদের সদস্যদের নিয়ে সেই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই তাদের মূল লক্ষ্য ছিল। আর উদিচী -এর সদস্যদের পেয়ে সেই সমস্ত মানুষ ও ভীষণ খুশি।

ওঁরা প্রতিবছর এভাবেই প্রত্যাশায় প্রহর গুনতে থাকে ওদের কাছেও শরতের মিঠে রোদ্দুরের মত এক ঝাঁক আলো এসে জীবনের অন্ধকার যেন নিমেষের মধ্যে দূরীভূত করে দেয়। ভাল থাকুক আমাদের মৃন্ময়রূপী মায়ের আগমনের সঙ্গে সঙ্গে এই ধরাবাসী সমস্ত মানুষের মনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তারাও আনন্দে মেতে উঠুক শরতের কাশফুলের ন্যায় তাদের মনেও দোলা দিয়ে যাক আনন্দের সোনালী মুহূর্ত।

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special | 21st September 2025, Issue 81| সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল, ৮১

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন