Supreme court on RG Kar incident : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সন্তুষ্ট নির্যাতিতার মা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওঠে আর জি কর মামলা (Supreme court on RG Kar incident)। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ গোটা নিয়ে রাজ্যের দিকে প্রশ্ন তুলেছেন। গোটা ঘটনা নিয়েই বিষ্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট মঙ্গলবার আরজি কর কাণ্ড নিয়ে যে পর্যবেক্ষণ করেছেন তাতে খুশি নির্যাতির মা। তাঁর কথায়, ‘‘সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যতক্ষণ বিচার না পাই, সবাই সত্যটা জানার ও বিচারের দাবিটা যেন জানিয়ে যান।’’ তিনি আরও বলেন যে, ‘‘মেয়ের মৃতদেহ দাহ করার তিন ঘণ্টা পরে এফআইআর হয়। এই দেরি নিয়ে প্রশ্ন উঠেছে দেশের সর্বোচ্চ আদালতে।” মঙ্গলবার সুপ্রিম কোর্টের আরও নির্দেশ যে, আন্দোলনকারীদের ওপর চাপ সৃষ্টি না করার। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ আগামী বৃহস্পতিবারের মধ্যে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সন্তুষ্ট অভয়ার মা। তিনি বলেন, ‘‘সিবিআইকেও আমরা সেই সময়ের অধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট সুপার ও এমএসভিপি-সহ বিভাগের সবার নামে বলেছি। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। প্রমাণ লোপাট করাও সংবিধানে শাস্তিযোগ্য অপরাধ। মেয়ের মৃত্যুর খবর পেয়ে আমরা যাওয়ার পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। কিন্তু অধ্যক্ষ আমাদের সঙ্গে একবারও কথা বলেননি।’’ একই সঙ্গে তাঁর কথায়, ‘‘আমাদের ধারণা, অধ্যক্ষ কিছু লুকনোর চেষ্টা করছিলেন। যাকে গ্রেফতার করা হয়েছে, সে আসল দোষী বলে আমরা মনে করি না।’’ অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। কী বলেন রাজ্যপাল। অভয়ার বাবার কথায়, ‘‘রাজ্যপাল বলেছেন, আপনি হিম্মত রাখুন। আমাদের যত দূর যাওয়ার, যাব। আপনি ন্যায় বিচার পাবেন।’’

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : RG Kar rape-murder case : আর জি করের ঘটনায় রাজ্যের দিকে একাধিক প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন