Sanko Literary Magazine, Puja Edition Launch | উন্মোচিত হলো সাঁকো সাহিত‍্য পত্রিকার পুজো সংখ‍্যা

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ, আগরতলা : বৃহস্পতিবার সন্ধ‍্যা সাড়ে ছটায় অসমের হাইলাকান্দির সাঁকো কার্যালয়ে (চ‍্যাটার্জী কুটির, লক্ষ্মীসহর, ভটপাড়া) “সাঁকো” সাহিত‍্য পত্রিকার পুজো সংখ‍্যা উন্মোচিত হল। এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ‍্যমে এই পুজো সংখ্যাটি প্রকাশিত হল। অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন মধুসূদন পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কবি, অনুবাদক কল্লোল চৌধুরী।

"সাঁকো" সাহিত‍্য পত্রিকার পুজো সংখ‍্যা উন্মোচিত হল। এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ‍্যমে এই পুজো সংখ্যাটি প্রকাশিত হল। অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন মধুসূদন পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কবি, অনুবাদক কল্লোল চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের বরণ করেন প্রকাশক বেবী চট্টোপাধ্যায়, সদস‍্যা কবিতা দাস, শংকরী পুকায়স্থ চক্রবর্তী, পূরবী চক্রবর্তী, এবং সীমা দেবনাথ। এরপর সাঁকো সঙ্গীতের সাথে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিগণ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে পত্রিকার কর্ণধার তথা প্রতিষ্ঠাতা সম্পাদক সুশান্ত মোহন চট্টোপাধ্যায় বলেন যে, এই শারদীয়া দুর্গাপূজা ধনী, দরিদ্র, ভাষা, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার উৎসব হয়ে আজ আন্তর্জাতিক মহোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্ম হচ্ছে আমাদের একমাত্র শান্তির জায়গা। হাজারও দুঃখ কষ্টের মধ‍্যেও বারো মাসে তেরো পার্বন সনাতন ধর্মাবলম্বীদের কাছে একমাত্র আস্থার স্থল। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও মহালয়া দিন অনুষ্ঠান হবার কথা ছিল কিন্তু বিশিষ্ট গায়ক, চিত্রনির্মাতা ও অসমের রত্ন জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে তা স্থগিত রাখতে হয়েছিল। তিনি জানান একদম ছোট আঙ্গিকে প্রতীকী হিসেবে শুধু কবিতার ডালি দিয়ে এবারের এই সংখ‍্যাটি তৈরি করা হয়েছে। এরজন‍্য তিনি দুঃখ প্রকাশ করে আগামীতে বৃহদাকারে পূজাসংখ‍্যা প্রকাশের আশ্বাস দেন। কবি ও চিত্র পরিচালক আশুতোষ দাস, ৮নং ওয়ার্ডের পৌর সদস‍্যা উমা চৌধুরী, বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ডাঃ নারায়ণ দেবনাথ, ড্রিমস্ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি নবজিৎ গুপ্ত, বিশিষ্ট সাংবাদিক ড. শতানন্দ ভট্টাচার্য, সংস্কৃতি কর্মী সুদর্শন ভট্টাচার্য, অঞ্জন ভট্টাচার্য্য, তিলক রঞ্জন দাস, শংকর চৌধুরী, কবি রবীন্দ্রনাথ কাশ‍্যপ এবং মুখ‍্য অতিথি তথা উন্মোচক কল্লোল চৌধুরী প্রমুখ বলেন যে, লিটল ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমেই ভালো লেখক উঠে আসেন। সাঁকো সাহিত‍্য পত্রিকা এব‍্যাপারে নিয়মিত অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। সাঁকো সাহিত‍্য পত্রিকার দীর্ঘ পথ চলার সঙ্গী তারা। পত্রিকাটি আগামীতেও যাতে প্রকাশিত হতে পারে তারজন‍্য তারা সহযোগিতার আশ্বাস দেন। এরপর প্রকাশক বেবী চট্টোপাধ্যায় কর্তৃক ছাপাখানার মালিক আব্দুল মালিক বড়ভূইয়াকে সম্মাননা জানানো হয়।

এদিন অনুষ্ঠানের নন্দিনী সাহিত‍্য ও পাঠচক্র (হাইলাকান্দি, শিলচর শ্রীভূমি) -এর রজত জয়ন্তী কৃষ্ণচূড়া উৎসবের অংশ হিসাবে পার্বতী বিশ্বাস ও বৈশালী চক্রবর্তী চট্টোপাধ্যায়কে পারিবারিক সম্মাননা “শারদ নন্দিনী” প্রদান করা হয়। অরুন্ধতী দেব ও সুদীপ্তা পাল বিশ্বাসের পরিচালনায় পার্বতী ও বৈশালীকে বরণ করেন ক্রমে পাপিয়া ভট্টাচার্য ও শতাক্ষী বিশ্বাস। সম্মাননা স্মারক তুলে দেন অরুন্ধতী দেব এবং সূদীপ্তা পাল বিশ্বাস। উপহার তুলে দেন সুদর্শন ভট্টাচার্য ও পাপিয়া ভট্টাচার্য।

এদিন অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের আসরে কবিরা কবিতা পাঠ করেন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি আশুতোষ দাস, অনামিকা শর্মা, পূরবী চক্রবর্তী, কবিতা দাস, শংকরী পুকায়স্থ চক্রবর্তী, রবীন্দ্রনাথ কাশ‍্যপ, কল্লোল চৌধুরী এবং সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। তাছাড়া সুশান্ত মোহন চট্টোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করেন তিলক রঞ্জন দাস। এই পর্বের শেষ লগ্নে আব্দুল মালিক বড়ভুইয়া সাঁকো সাহিত‍্য পত্রিকার কর্ণধার সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ও প্রকাশক বেবী চট্টোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে সম্মানিত করেন।

"সাঁকো" সাহিত‍্য পত্রিকার পুজো সংখ‍্যা উন্মোচিত হল। এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ‍্যমে এই পুজো সংখ্যাটি প্রকাশিত হল। অনুষ্ঠানে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন মধুসূদন পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কবি, অনুবাদক কল্লোল চৌধুরী।

অনুষ্ঠানে শতবর্ষে ভারতরত্ন ভূপেন হাজারিকা ও সদ‍্য প্রয়াত জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। বর্ষীয়ান ভক্তিমতি বীণা রাণী দেবনাথ শারদীয়া অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ভূপেন হাজারিকা ও জুবিন গর্গকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভূপেন হাজারিকার সঙ্গীত পরিবেশন করেন পার্বতী বিশ্বাস, আগমনী গান পরিবেশন করেন পাপিয়া ভট্টাচার্য ও বৈশালী চক্রবর্তী চট্টোপাধ্যায়, নিজের কথা ও সুরে গান গেয়ে শোনান অঞ্জন ভট্টাচার্য্য। রবীন্দ্র সঙ্গীতের পূজা পর্যায়ের একটি গান পরিবেশন করেন শংকর চৌধুরী এবং একটি আধুনিক গান পরিবেশন করেন নির্ম্মলেন্দু ঘোষ। বিশিষ্ট নৃত‍্যশিল্পী তথা নৃত‍্য শিক্ষিকা শতাক্ষী বিশ্বাসের একক নৃত‍্য পরিবেশনা সবাইকে মনোমুগ্ধ করে তোলে।

এরপর প্রয়াত জুবিন গর্গের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং এই আকস্মিক প্রয়াণে সংস্কৃতি জগতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার জন‍্য সবাই মর্মাহত ও দুখিত অন্তরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সবশেষে বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মাধ‍্যমে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ‍্য, এই জাঁকালো অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন রাজীব চক্রবর্তী, অসীম দেবনাথ, যতন দেবনাথ, মিঠুলাল চৌধুরী, সোমা দেবনাথ, সব‍্যসাচী চট্টোপাধ্যায় ও তামান্না দেবনাথ প্রমুখ বিশিষ্টজনেরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special | 21st September 2025, Issue 81| সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল, ৮১

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন