সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) সপাটে চড় এক বিক্ষোভকারীর। মঙ্গলবার আদালতে তোলা হয় আর জি কর -এর প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা গতকাল তাঁকে গ্রেফতার করেন। সিজিও কমপ্লেক্স নিয়ে যান নিজাম প্যালেসে। মঙ্গলবার তাঁকে আদালতে প্রোডিউস করে সিবিআই। আদালতে ঢোকার মুখে বিক্ষোভ দেখান আইনজীবীরা। ফাঁসির দাবি ওঠে ওই বিক্ষোভ থেকে। সূত্রের খবর, বিক্ষোভকারীদের চাপে আলিপুর আদালতে সন্দীপকে নিয়ে প্রবেশ করতে বেগ পেতে হয় সিবিআইকে। সূত্রের এও খবর, পরে আরও নিরাপত্তা জোরদার করে পুলিশ। এদিন বিচারক ডাঃ সন্দীপ ঘোষের আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। এরপরে তাঁকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়ার সময় এক বিক্ষোভকারী সপাটে চড় মারেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে বলে উল্লেখ। ঘটনায় আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে বলে মত ওয়াকিবহাল মহলের।
ছবি : সংগৃহীত
আরও খবর : AAP MLA : ইডির হাতে গ্রেফতার আপ বিধায়ক




