Salman Khan IPL Team | আইপিএল দল কেনা নিয়ে মুখ খুললেন সালমান খান

SHARE:

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল (IPL) শুরু থেকেই বলিউডের তারকাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ২০০৮ সালে প্রথম আসর থেকেই শাহরুখ খান (Shah Rukh Khan) ও জুহি চাওলা (Juhi Chawla) কিনে নেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রীতি জিন্টা (Preity Zinta) যুক্ত হন কিংস ইলেভেন পঞ্জাবের (Kings XI Punjab, বর্তমানে Punjab Kings) মালিকানায়। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অংশীদার হন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। সেই সময়ই বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) পেয়েছিলেন আইপিএল দল কেনার প্রস্তাব। কিন্তু তিনি কিনেননি। দীর্ঘদিন পর অবশেষে সেই সিদ্ধান্ত নিয়ে নিজেই তিনি মুখ খুললেন।

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।
সালমান খান। -সংগৃহীত ছবি

সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) একটি অনুষ্ঠানে সালমানকে সরাসরি প্রশ্ন করা হয়, তাঁর কি এখন আইপিএল দলে বিনিয়োগের ইচ্ছা আছে? হাস্যরস মিশিয়ে সলমন বলেন, “বুড়ো হয়ে গেছি। এখন আর আইপিএল দল সামলানোর ক্ষমতা নেই।” এই মুহূর্তে ৫৯ বছরের অভিনেতা মনে করেন, এই বড়সড় দায়িত্ব নেওয়ার জন্য তাঁর সময় ও শক্তি নেই। শাহরুখ খানের উদাহরণ টেনে তাঁকে জিজ্ঞেস করা হলে, যিনি নিয়মিত মাঠে গিয়ে নিজের দলকে সমর্থন জানান, খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন, সলমন এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন, আইপিএলের প্রথম বছরেই তাঁকে দল কেনার অফার দেওয়া হয়েছিল। কিন্তু তখন তাঁর তেমন আগ্রহ ছিল না। সালমান বলেন, “প্রথম বছরই প্রস্তাব এসেছিল। তখন কিনিনি। এখন আর ইচ্ছা নেই। এই বেশ ভাল আছি।”

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।
অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

আইপিএলকে (IPL) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ বলা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক আয়ের বিশাল একটি অংশ আসে এই টুর্নামেন্ট থেকে। ক্রমশ বাড়ছে বিনিয়োগের পরিমাণ, যেখানে অংশ নিচ্ছেন শিল্পপতি থেকে শুরু করে বড় তারকারাও। এমন অবস্থায় সলমনের কাছে জানতে চাওয়া হয়, এখন কি তিনি আফসোস করেন? উত্তরে সালমান স্পষ্টই বলেন, “না। দল কিনিনি বলে কোনও আফসোস নেই। আমি আনন্দে আছি। নিজের কাজে ব্যস্ত আছি।” প্রসঙ্গত, আইপিএলে বলিউডের সংযোগ বরাবরই নজর কেড়েছে। শাহরুখ ও জুহির কেকেআর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে। প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস দু’বার ফাইনালে উঠেও এখনও শিরোপা জিততে পারেনি। শিল্পা শেট্টি একবার রাজস্থান রয়্যালসের হয়ে ট্রফি তুললেও পরে মালিকানা ছেড়ে দেন। এই সাফল্যের গল্পের মধ্যে সালমানের অনুপস্থিতি ভক্তদের কাছে কৌতূহল জাগায়, কিন্তু বলিউডের ভাইজানের মতে, তাঁর জীবন যেভাবে চলছে, সেটাই যথেষ্ট সুখের।

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।
সালমান খান ও শাহরুখ খান। ছবি : সংগৃহীত

এখনও পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না। তারকাখচিত এই ক্রিকেট উৎসব থেকে তিনি দূরে থেকেও নিজের কেরিয়ার ও প্রোজেক্টে ব্যস্ত থাকবেন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন :

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন