Romeo movie 2025, Shahid Kapoor new movie, Tamannaah Bhatia comeback film | রোমিও : শাহিদ-তৃপ্তির সঙ্গে এবার তামান্না ভাটিয়া! বিশাল ভরদ্বাজের থ্রিলারে ত্রিকোণ টানাপোড়েন

SHARE:

‘রোমিও’ সিনেমায় শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি এবং তমন্না ভাটিয়ার অসাধারণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই গ্যাংস্টার থ্রিলারে রয়েছে রোমাঞ্চ, প্রেম ও প্রতারণার নতুন গল্প।

পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: পরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj) আবারও বলিউডে ফিরছেন এক নতুন গ্যাংস্টার থ্রিলার নিয়ে। ছবির নাম ‘রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্যমে।

রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্য
তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

বিশাল-শাহিদের যুগলবন্দী মানেই সেরার প্রত্যাশা। ‘কমিনে’ (Kaminey), ‘হায়দার’ (Haider), ‘রঙ্গুন’ (Rangoon) -এই ছবিগুলি শুধু হিট নয়, বলিউড ইতিহাসে এক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার সেই ধারায় নতুন সংযোজন ‘রোমিও’। এই ছবিতে শাহিদকে দেখা যাবে এক শীতল অপরাধপ্রবণ চরিত্রে। চরিত্রটিতে লুকিয়ে রয়েছে গভীর আবেগ, দ্বন্দ্ব ও তীব্র মানসিক টানাপোড়েন।

রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্য
তৃপ্তি দৃমি। ছবি: সংগৃহীত

‘রোমিও’ নিছক একটি গ্যাংস্টার সিনেমা নয়। এটি আবেগময় সামাজিক থ্রিলার। ছবিটিতে রয়েছে তিনটি চরিত্রের প্রেম, লোভ, বিশ্বাসঘাতকতা। আর আত্মদ্বন্দ্বে গড়ে উঠবে গল্পের জটিলতা।

রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্য
শাহীদ কাপুর। ছবি: সংগৃহীত

এই সিনেমার বিশেষত্ব হল, প্রতিটি চরিত্রই ধূসর; কেউ পুরোপুরি ভাল নয়, আবার একেবারেই খারাপও নয়। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর হিন্দি সিনেমায় ফেরার পথে তামান্না ভাটিয়া। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘খামোশি’ (Khamoshi) ছিল তাঁর শেষ বড়পর্দার বলিউড রিলিজ। এরপর ওটিটি ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করলেও হিন্দি সিনেমায় তাঁকে নিয়ে তেমন কোনও বড় প্রজেক্ট হয়নি। কিন্তু এবার ফিরছেন, একেবারে পাওয়ারফুল স্ক্রিপ্ট ও চরিত্র নিয়ে। সিনেমার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, “এই চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী দরকার ছিল, যিনি একইসঙ্গে আবেগ ও দৃঢ়তা নিয়ে কাজ করতে পারেন। তামান্না স্ক্রিপ্ট পড়েই বোঝাতে পেরেছিলেন, তিনি রেডি।” তামান্নার চরিত্রটি শুধুই গ্ল্যামারাসই নয়, ছবিতে একাধিক মোড় ঘোরানোয় তাঁর থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। হিন্দি, তামিল ও তেলুগু তিনটি ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় তামান্না থাকছেন মূল চরিত্রে, ফলে সিনেমার মার্কেটিং ও রিচ বাড়তি সুবিধা মিলবে বলেই মনে করছেন প্রযোজকরা।

রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্য
তৃপ্তি দৃমি। ছবি: সংগৃহীত

শাহিদ এই ছবিতে অভিনয় করছেন এক “এডজি, নটি, নাইন্টিজ গ্যাংস্টার” চরিত্রে। তিনি নিজেই বলেছেন, “আমি রোমিও চরিত্রে অনেক স্তর খুঁজে পেয়েছি। এটি কোনও নিরেট হিরো নয়, এমন একজন মানুষ, যাকে ভালোবাসাও করা যায়, আবার ভয়ও পাওয়া যায়।” এই সিনেমায় তৃপ্তি দিমরি থাকছেন এক রহস্যময়ী চরিত্রে, যার উপস্থিতি পুরো সিনেমার টোন বদলে দিতে পারে। শাহিদের পাশাপাশি তৃপ্তি ও তামান্নার চরিত্রের মধ্যে রয়েছে তীব্র আবেগ ও সংঘর্ষ। ফলে এই ত্রিকোণ সম্পর্ক সিনেমার অন্যতম ইউএসপি হয়ে উঠতে পারে।

তামান্নার জীবনের প্রথম ‘ক্রাশ’ এবং প্রথম ‘হার্টব্রেক’। যদিও বয়স কম ছিল, তবু সেই না পাওয়া অনুভব যে গভীর, তা স্পষ্ট তাঁর কণ্ঠেই। এখানেই শেষ নয়। বিজয় বর্মা (Vijay Varma)-এর সঙ্গে সম্পর্কের আগে আরও দু’বার প্রেমে জড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও সেগুলিও স্থায়ী হয়নি।
তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

এই থ্রিলারটিতে অভিনয় করছেন আরও বেশ ক’য়েকজন হেভিওয়েট অভিনেতা। নানা পটেকর (Nana Patekar) থাকছেন একজন গ্যাংস্টার ডন-এর চরিত্রে, তাঁর উপস্থিতি সিনেমায় একপ্রকার গ্র্যাভিটি তৈরি করবে। পাশাপাশি রয়েছেন রণদীপ হুদা (Randeep Hooda), তাঁর চরিত্রটি নাকি “রাফ অ্যান্ড ইন্টেন্স” ছবির ভেতরে অন্ধকারের ছায়া ঘন করতেই তাঁকে বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ছবিটির প্রথম পোস্টার প্রকাশ পাবে সেপ্টেম্বরে শেষ বা অক্টোবরের শুরুতে। মুক্তির দিন ধার্য হয়েছে ৫ ডিসেম্বর, ২০২৫। বড় বাজেটের এই সিনেমা নিয়ে শুরু থেকেই রয়েছে ব্যাপক পরিকল্পনা। সিনেমার টিজার, অ্যাকশন সিকোয়েন্স এবং গান সবকিছুতেই থাকছে বিশাল চমক। সূত্রের খবর, “এই সিনেমা ইয়ার-এন্ড ব্লকবাস্টার হিসেবেই তৈরি হচ্ছে। বক্স অফিসে রোমিও’র গর্জন শোনা যাবে।”

রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্য
তৃপ্তি দৃমি। ছবি: সংগৃহীত

নেটপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা, ‘রোমিও’ কি তবে ‘কমিনে’ বা ‘হায়দার’-এর মতো আরেকটি শাহিদ-ভরদ্বাজ ক্লাসিক হতে চলেছে? অনেকেই বলছেন, ‘কমিনে’-র দ্বৈত চরিত্র আজও কাল্ট। ‘হায়দার’-এর মতো রাজনৈতিক সিনেমা বলিউডে বিরল। এবার যদি ‘রোমিও’ সেই মাপের আবেগ, থ্রিল ও গভীরতা নিয়ে আসে, তবে এটি হতে পারে শাহিদ কাপুরের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। এই মুহূর্তে বলিউডে যখন মূলত রিমেক আর সিকুয়েলেই বাজি ধরছে নির্মাতারা, তখন ‘রোমিও’র মতো একটি মৌলিক, আবেগঘন, থ্রিলারে মোড়া সিনেমা যেন এক নতুন দিশা দেখাচ্ছে। দর্শক অপেক্ষায়, এই রোমিও ঠিক কতটা প্রেমিক, আর ঠিক কতটা খুনি?

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন :One Night Stand | One Night Stand নিয়ে ভুল ধারণা? জানুন এর কিছু অজানা ইতিবাচক দিক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment