Rohit Sharma ODI career | রোহিত শর্মা কোথায়? এশিয়া কাপের বাইরে থেকেও নতুন মিশনে ব্যস্ত

SHARE:

রোহিত নিজের বক্তব্যে আরও যোগ করেন, “ওই দলটা (২০২৪ বিশ্বকাপের দল) আমি ভালবাসি। ওদের সঙ্গে খেলে দারুণ লেগেছে। ওই ট্রফি জেতার জন্য আমরা এক-দু’বছর নয়, বহু বছর ধরে চেষ্টা করেছি। বহুবার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে। কিন্তু এবার আমরা দল হিসেবে জিতেছি। একজন বা দু’জনের নয়, এটা গোটা দলের সাফল্য।” তাঁর এই মন্তব্যে ফুটে ওঠে টিম স্পিরিটের প্রতি গভীর শ্রদ্ধা।

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় টি20 ক্রিকেট দল যখন এশিয়া কাপে মাঠে ব্যস্ত, তখন দলের অন্যতম সেরা ব্যাটার তথা ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন সম্পূর্ণ ভিন্ন প্রস্তুতিতে। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও রোহিত এখনও ওয়ান ডে ফরম্যাটে ভারতের অন্যতম ভরসা। তাই এশিয়া কাপ না খেললেও তাঁর চোখ এখন একমাত্র লক্ষ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজ দিয়েই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা। উল্লেখযোগ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দু’জনেই আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফলে তাঁদের ফেরা ঘিরে সমর্থক ও ক্রিকেট মহলে প্রবল উৎসাহ তৈরি হয়েছে।এদিকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে এখন দলীপ ট্রফি চলছে। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর সেখানে হবে ফাইনাল ম্যাচ। তবে বোর্ড আশ্বস্ত করেছে, একই সময় রোহিতের ফিটনেস টেস্টে কোনও সমস্যা হবে না।
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

বিশ্বস্ত সূত্রে খবর, বেঙ্গালুরুর (Bengaluru) ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বা সিওএ-তে (COE) দিন কাটাচ্ছেন রোহিত। সেখানে তিনি আগামী এক সপ্তাহ নিবিড় অনুশীলনে সময় দেবেন। অক্টোবর মাসেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারত ওয়ান ডে সিরিজ। সেই চ্যালেঞ্জের জন্যই নিজেকে নতুন করে প্রস্তুত করছেন ভারত অধিনায়ক। রোহিত নাকি সিওএ-তে বিশেষভাবে এমন পিচ চেয়েছেন যেখানে বাউন্স থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে সাধারণত বল অনেক বেশি বাউন্স করে। ফলে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে খেলা। রোহিতের (Rohit Sharma) উদ্দেশ্য স্পষ্ট, আগেই সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। এ বিষয়ে এক বোর্ড সূত্র জানিয়েছে, “অস্ট্রেলিয়ার পিচে খাপ খাওয়াতে চাইলে আগেভাগেই মানসিক ও টেকনিক্যাল প্রস্তুতি নিতে হয়। রোহিত সেটাই করছেন।”

ইংল্যান্ড সফরের আগে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিন মাস পর অবশেষে জানালেন আসল কারণ, শরীর আর টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারছিল না। বিস্তারিত পড়ুন।
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

গত কয়েক মাস রোহিতের ক্রিকেটীয় যাত্রা একেবারেই নতুন মোড় নিয়েছে। গত বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি ছোট ফরম্যাটকে বিদায় জানান। চলতি বছর দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আবারও নেতৃত্বের মুকুটে নতুন পালক যোগ করেন। তবে আইপিএল (IPL)-এর মাঝেই টেস্ট ক্রিকেট থেকে রোহিত অবসর ঘোষণা করেন। ফলে এখন তাঁর সম্পূর্ণ মনোযোগ এক দিনের ফরম্যাটে। রোহিত নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এক দিনের ক্রিকেট এখনও আমাকে টানে। এই ফরম্যাটে দেশের হয়ে আমার অনেক কিছু দেওয়ার বাকি।” তবে ভক্তদের মনে এখন প্রশ্ন জেগেছে, তাঁর শেষ লক্ষ্য কি ২০২৭ সালের বিশ্বকাপ (World Cup 2027), নাকি অস্ট্রেলিয়া সিরিজই হতে চলেছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়?

রোহিত শর্মা (Rohit Sharma) এশিয়া কাপ খেলছেন না। বেঙ্গালুরুর সিওএ-তে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত তিনি। অবসরের জল্পনার মধ্যেও ওয়ান ডে ক্রিকেটে মনোযোগী হিটম্যান।
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, রোহিত হয়ত ধীরে ধীরে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সবসময়ই ভারতীয় ক্রিকেটারদের জন্য কঠিন। সেখানে যদি রোহিত ব্যাট হাতে ঝলসে ওঠেন, তবে হয়তো অবসরের প্রশ্ন আপাতত দূরে থাকবে। কিন্তু যদি ব্যর্থ হন, তবে এটাই হতে পারে তাঁর শেষ সিরিজ। যদিও এই মুহূর্তে তিনি এসব নিয়ে ভাবতে নারাজ। তাঁর সম্পূর্ণ মনোযোগ কেবল অনুশীলন আর প্রস্তুতিতে। একজন প্রাক্তন ক্রিকেটারের মতে, “রোহিত শর্মা ভারতের ওয়ান ডে ক্রিকেটের অন্যতম বড় নাম। তিনি জানেন কবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়। তাই তাঁকে নিয়ে এখনই অনুমান করা উচিত নয়। তিনি মাঠে নামলে প্রমাণ করবেন কেন এখনও তিনি অপরিহার্য।” অন্যদিকে, ভারতীয় সমর্থকদের জন্য এশিয়া কাপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সমান প্রত্যাশা রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ নিয়েও। কারণ অস্ট্রেলিয়া সবসময়ই ভারতের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলগুলির একটি। রোহিত শর্মার (Rohit Sharma) প্রস্তুতির খবরে তাই ভক্তরা আশার আলো দেখছেন। তাঁদের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা এবং ম্যাচ ম্যানেজমেন্ট ভারতকে আরও একবার শক্ত অবস্থানে নিয়ে আসবে।আবার, এশিয়া কাপের বাইরেও ভারতীয় ক্রিকেটের নজর এখন রোহিত শর্মার দিকে। বেঙ্গালুরুতে তাঁর নিবিড় অনুশীলন যেন জানিয়ে দিচ্ছে, এক দিনের ফরম্যাটে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে হিটম্যানের। তিনি মাঠে ফিরলেই বোঝা যাবে, এই অধ্যায় কি নতুন সূচনা, নাকি আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্বের দিকে এগিয়ে যাওয়া।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma fitness test | এশিয়া কাপের আগে ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন