RG Kar Protest : শব্দবাণীর নীরব প্রতিবাদ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) আজ রবীন্দ্র সদনের মুল প্রবেশ দ্বারের অভিনব প্রতিবাদ। শনিবার ‘শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা’ -এর সঙ্গে যুক্ত পত্রিকার পরিচালন কমিটি এবং পত্রিকার সঙ্গে যুক্ত কবিবন্ধুরা প্রতিবাদে অংশ নেন। তাঁদের এই নীরব প্রতিবাদ অনুষ্ঠিত হয় তুমুল বৃষ্টি মাথায় নিয়ে। বৃষ্টি উপেক্ষা করেই পত্রিকার দুই ২৪ পরগণার সম্পাদক সিক্তা পাল ও মেহবুবা বেগম উপদেষ্টা পিনাকী রায় ও লিপিকা ব্যানার্জি, প্রতিষ্ঠাতা সম্পাদক বানীব্রত, অ্যাডমিন ও মডারেটস সেঁজুতি রায় চৌধুরী (উর্মি), সহ সম্পাদক শুচিতা গাঙ্গুলি সহ পত্রিকার সদস্য রতন চক্রবর্তী এবং পত্রিকার সঙ্গে যুক্ত কবিরা এদিনের  প্রতিবাদে সামিল হন। সাদা বা কালো পোশাক কালো ব্যাজ সহ বইপ্রকাশ ও কবিদের কবিতা পাঠের মধ্য দিয়ে এই প্রতিবাদ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে প্রতিষ্ঠাতা সম্পাদক বানীব্রত বলেন,  আমাদের প্রতিবাদ হবে বই প্রকাশের মাধ্যমে এবং সিরিয়াল মেনে কবিরা তাঁদের কবিতা পড়বেন। যে কবিতা গুলো এই পত্রিকায় ছাপা হয়েছে। ‘শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা’ -এর সহযোগিতায় এবং লীনা পাবলিকেশন এর ব্যবস্থাপনায় “নগ্নকান্না” শীর্ষক প্রতিবাদী কবিতা সংকলন প্রকাশ করা হয়। যার সম্পাদনা করেন সেঁজুতি রায় চৌধুরী (উর্মি)। সকলে মিলে বই প্রকাশ করার পর একে একে কবিতা পাঠ করেন সকলে। কবিতা পাঠ ছাড়া কোনও রকম আওয়াজ কেউ করেননি সবাই নীরব থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। উল্লেখ্য যে, সংকলনটিতে মোট ৪২ জন কবির কবিতা মুদ্রিত হয়েছে বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sonakshi Sinha : ‘ওঁরা নিজেরা ভালবেসে বিয়ে করেছিলেন। ওঁরা জানেন ভালবাসার অর্থ’ : সোনাক্ষী সিনহা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন