Rakul Jackky luxury house | ঘড়ির মতো থালা, বাড়ির মধ্যে সুইমিং পুল! রকুলপ্রীত-জ্যাকি ভগনানির রাজকীয় অ্যাপার্টমেন্ট দেখে মুগ্ধ ফারহা খান

SHARE:

শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ মুম্বই : বলিউডের গ্ল্যামার ও ডিজাইন সেন্স দু’য়ের মিশেলে তৈরি এক স্বপ্নের ঠিকানা যেন রাকুলপ্রীত সিং (Rakul Preet Singh) ও জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)-র অ্যাপার্টমেন্ট। পালি হিল (Pali Hill), মুম্বইয়ের অভিজাত এই আবাসনে তাঁদের নতুন সংসার এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সদ্যই পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান (Farah Khan) ঘুরে এলেন এই রাজকীয় বাড়ি থেকে। আর তাঁর প্রতিক্রিয়া, এটা শুধুমাত্র ‘বাড়ি’ নয়, এটা যেন এক শিল্পকর্ম!

বিয়ের পরে এক বছর কেটে গেলেও রাকুল-জ্যাকির (Rakul-Jackky) সংসার যেন নান্দনিক অধ্যায় হয়ে উঠেছে। তাঁদের অ্যাপার্টমেন্টের প্রতিটি কোনায় বৈভব আর রুচির ছাপ স্পষ্ট। অভিনেত্রী ফারহা খান নিজের ইনস্টাগ্রামে সেই বাড়ির এক ঝলক শেয়ার করার পর থেকেই নেটপাড়ায় হইচই শুরু। নিজেই বলেছেন, “খাবারের থালাগুলো দেখে তো মনে হচ্ছিল দেওয়াল ঘড়ি!” ফ্ল্যাটে ঢুকেই চোখ আটকে যায় বিশাল লবির দিকে। কালো রঙের দেওয়াল, তার সঙ্গে মানানসই বিশাল ফুলদানির অন্দরসজ্জা, প্রথম ধাক্কাতেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। সেখান থেকে সোজা বসার ঘর। এই জায়গাটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রাকৃতিক ও কৃত্রিম আলো মিলে তৈরি হয় স্নিগ্ধ পরিবেশ। ছাদ দ্বিগুণ উঁচু, ঘরে ছড়িয়ে রয়েছে মার্জিত আসবাব, আর রয়েছে ইস্পাত রঙের দাবার ঘুঁটির মতো একাধিক শোভা বর্ধক সামগ্রী। দেওয়ালে ঝুলছে রুচিসম্মত শিল্পকর্ম, সব মিলিয়ে মনকাড়া অভিজ্ঞতা।

রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। ছবি: সংগৃহীত

ঘরের শিল্পরসিক এই পরিবেশের পিছনে রয়েছে জ্যাকির মা পূজা ভাগনানি (Pooja Bhagnani)-র অবদান। নিজে হাতে সাজিয়েছেন এই বাড়ি। তাঁদের ঠাকুরঘরও নিছক ধর্মীয় স্থান নয়, তা যেন এক শান্তির আখড়া। গণেশ (Ganesh), রাধাকৃষ্ণ (Radha-Krishna) সহ একাধিক দেবতার মূর্তি আর ছবিতে সাজানো সাদা মার্বেলের এই মন্দির।

জ্যাকি ও রাকুলের এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ বোধহয় পার্টি রুম। আরামদায়ক সোফা, ঘরজোড়া ফোটো ফ্রেম, সিলিং লাইট সব কিছু মিলিয়ে তা যেন ছোট্ট এক লাউঞ্জ। ঘরের এক কোণে বার কাউন্টার, যেখানে বন্ধুদের নিয়ে প্রায়শই সময় কাটান রাকুল ও জ্যাকি। রান্নাঘরও কম নয়। বাদামি ও বেইজ রঙের ক্যাবিনেট, বিশাল জায়গা, দু’টি ফ্রিজ, চারটি মাইক্রোওয়েভ, ফারহার ভাষায়, ‘‘এই হেঁশেল আমার বাড়ির থেকেও বড়!’’ খাবার ঘরেও ছড়ানো শিল্পসৌন্দর্য। ঝাড়বাতি ঝোলানো ট্রেন্ডি টেবিলের মাঝখানে রাখা থালার মতো দেখতে একটি প্লেট, যা দূর থেকে দেখলে দেওয়াল ঘড়ি বলে ভুল হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই প্লেটই এখন আলোচনার বিষয়।

অভিনেত্রী রাকুলপ্রীত সিং। ছবি: সংগৃহীত

এতেই শেষ নয়, অ্যাপার্টমেন্টের মধ্যেই রয়েছে সুইমিং পুল। কাচের দেওয়াল দিয়ে ঢুকছে প্রাকৃতিক আলো, অন্য একদিকে কৃত্রিম জলপ্রপাতের মতো সজ্জা, এই পুল ঘর যেন শহরের কোলাহলের মাঝেও এক শান্তির স্বর্গ। সবচেয়ে আবেগময় জায়গাটি সম্ভবত সেই দেওয়াল, যেখানে রাকুল ও জ্যাকির ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়ে তৈরি একটি ম্যুরাল। দু’জনের জীবনের স্পেশাল মাইলফলনের স্মৃতি গেঁথে রয়েছে এই প্রাচীরে রাকুল-জ্যাকির এই অ্যাপার্টমেন্ট দেখিয়ে দিল, আধুনিকতার সঙ্গে নান্দনিকতার সংমিশ্রণে কেমন হয় এক ‘হোম-সুইট-হোম’। শুধুমাত্র ফ্যাশন স্টেটমেন্ট নয়, তাঁদের এই ঘর যেন এক জীবনের গল্প।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rakul Preet Singh | তাড়াহুড়োর সময়েও নিখুঁত থাকেন রাকুলপ্রীত সিং, শিখিয়ে দিলেন চটজলদি সাজগোজের মন্ত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন