সাশ্রয় নিউজ ★ গুয়াহাটি : ভারত জোড়ো ন্যায়যাত্রা (Bharat Jodo Nyay Yatra) করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গতকাল সোমবার বৈষ্ণবসাধক শঙ্করদেব-এর জন্মভূমি বারদোভার যাওয়ার কথা থাকলেও বাধার সম্মুখীন হন বলে কংগ্রেস সূত্রে খবর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা (Himant Viswakarma) সংবাদ মাধ্যমে জানান, ‘রাহুলের উচিৎ মন্দির উদ্বোধনের সময় শঙ্করদেব-এর জন্মস্থান এডিয়ে যাওয়া।’ তিনি এপ্রসঙ্গে আরও বলেন, ‘এতে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে।’ উল্লেখ্য যে, কংগ্রেস সূত্রে খবর যে, আগে অনুমতি নেওয়া থাকলেও শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। উল্লেখ্য যে, সোমবার রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শঙ্কর দেব-এর জন্মস্থানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। প্রতিবাদে ধরণায় বসেন রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন : Poet Debabrata Sarkar : কবি দেবব্রত সরকার এর কবিতা ‘তোমার সঙ্গে’
ছবি : সংগৃহীত




