Purba Burdwan : মার্ক্সীয় বুক স্টলের মানুষের ভিড়

SHARE:

মার্কসীয় বুক স্টলের মানুষের ভিড়

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : পুজোর এই সময় মার্ক্সীয় পুস্তককের স্টলে দিয়ে থাকেন দলের কর্মীরা। মার্ক্সীয় ভাবধারা, সাহিত্য, চিন্তাভাবনা সাধারণ জনজীবনে যাতে সহজে পৌঁছয়, তার জন্যই এই উদ্যোগ নেয় মার্ক্সবাদীরা। শুক্রবার কালনার বৈদ্যপুরে তেমনি একটি মার্ক্সীয় বুক স্টল স্টল উদ্বোধন হয়। উদ্বোধন করেন সুকান্ত কোনার। কোনার বলেন, এখন সমাজ ব্যবস্থা বিভিন্নভাবে আক্রান্ত। বিজ্ঞান ভাবনাকে দূরে সরিয়ে অন্ধ কুসংস্কারটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বা তাকে প্রতিস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এইসব বাধা দূর করতে মার্ক্সীয় গ্রন্থ সঠিক দিক নির্দেশ করবে। এছাড়াও ওই বুক স্টল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবকুমার নাগ সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। এই বুক স্টেলে মানুষের ঢল দেখা যায়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন