Purba Burdwan : কালনায় কুমীর আতঙ্ক

SHARE:

কালনায় কুমীর আতঙ্ক 

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ড নিচু জাফট এলাকায় কুমীরের দাপট। গত মধ্যরাতে কুমীরটি তাণ্ডব লীলা শুরু করে।  এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জল থেকে ডাঙায় উঠে কুমীরটি দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। ভয়ে নিরাপদ দূরত্বে সরে স্থান নেন বহু মানুষ। আবার অনেকে ডাঙায় কুমীর দেখতে ভিড় করেন। খবর পেয়ে  ঘটনাস্থলে উপস্থিত হন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত। মঙ্গলবার বনদপ্তরের আধিকারিকরা এসে কুমীরটিকে উদ্ধার করেন। নিকটস্থা গঙ্গা থেকে কুমীরটি কালনা শহরে প্রবেশ করে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন।

-নিজস্ব চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন