Purba Burdwan : ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে ভারতের যুব ফেডারেশনের অর্থ সংগ্রহ 

SHARE:

ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে ভারতের যুব ফেডারেশনের অর্থ সংগ্রহ 

সাশ্রয় নিউজ ★ পূর্বস্থলী :  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ব্রিগেড সমাবেশ ৭ জানুয়ারি ২০২৪। ব্রিগেড সমাবেশ ও ইনসাফ উপলক্ষ্যে সাধারণ মানুষের কাছে বাম যুব সংগঠের কর্মীরা ইতিমধ্যেই তাঁদের বার্তা পৌঁছে দিতে শুরু করেছেন। আগামী ৩ নভেম্বর থেকে শুরু তাঁদের কর্মসূচি ইনসাফ যাত্রা। ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ। এই কর্মসূচি সফল করতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে কর্মীদের উদ্যোগে শুরু হয়ে গিয়েছে প্রচার। কর্মসূচি সফল জন্য ভারতের যুব ফেডারেশনের স্থানীয় নেতা কর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচার করছেন। সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে দেওয়াল লিখন, ছোট ছোট সভা, মিছিল ও অর্থ সংগ্রহ। পুর্বস্থলী ২ অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার তেলানিওপাড়া বাজারে অর্থ সংগ্রহ ও সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলে বলে ডিওয়াইএফআই সূত্রের খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন