Priyanka Chopra Krrish return | কৃশ ৪-এ ফিরছেন প্রিয়াঙ্কা, প্রীতি ও রেখা! জাদুর প্রত্যাবর্তনেই নতুন চমক

SHARE:

অনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : বলিউডের অন্যতম আইকনিক সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’ (Krrish) আবার ফিরছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে চতুর্থ কিস্তির কাজ। আর এবার শুধু হৃত্বিক রোশন (Hrithik Roshan) নয়, বড় পর্দায় একসঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), প্রীতি জিনটা (Preity Zinta) ও রেখা (Rekha)। এই তারকা পুনর্মিলন ঘিরেই ইতিমধ্যেই উত্তাল হয়েছে বলিউড মহল ও ফ্যানদের আবেগ। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কোই… মিল গয়া’ (Koi… Mil Gaya) দিয়ে যাত্রা শুরু হয়েছিল জাদুর (Jadoo) সঙ্গে আমাদের পরিচয়ের। তারপর ২০০৬-এ ‘কৃশ’ ও ২০১৩-তে ‘কৃশ ৩’ প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। আর ২৩ বছর পর আবার ফিরছে সেই অদ্ভুত প্রাণী জাদু, এক আধুনিক সুপারহিরো স্যাগার নতুন মোড় নিয়ে।

সূত্রের খবর, ‘কৃশ ৪’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন হৃত্বিক রোশন নিজেই। তিনি এখন স্ক্রিপ্টের বিভিন্ন স্তর নিয়ে কাজ করছেন যশ রাজ ফিল্মস (YRF) স্টুডিওতে। সেখানে ছবির প্রি-প্রোডাকশন ধাপে রয়েছে একদল চৌকস ভিএফএক্স (VFX) টিম। বিশেষভাবে কাজ হচ্ছে প্রি-ভিজুয়ালাইজেশনের দিকেও। সূত্রের খবর, একেবারে নতুন প্রযুক্তির ছোঁয়া থাকবে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের আরও খবর যে, এই ছবিতে টাইম ট্র্যাভেলের (Time Travel) একটি মূল থিম হিসেবে তুলে ধরা হবে। বলিউডে এই ঘরানার খুব একটা ব্যবহার হয়নি। তাই এই সময়ভ্রমণকে ঘিরে ফ্যানদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। একদা ‘কোই… মিল গয়া’-তে দেখা পাওয়া চরিত্রগুলিকে সময়ের ক্যানভাসে আবার ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা নিঃসন্দেহে ফ্র্যাঞ্চাইজিকে অন্য মাত্রা দেবে।

একটি সূত্র জানাচ্ছে, “এই ছবির মাধ্যমে কেবল সুপারহিরোই নয়, সুপারস্টারদেরও রিইউনিয়ন হবে। প্রিয়াঙ্কা (Priyanka Chopra), প্রীতি (Preity Zinta) এবং রেখা (Rekha) তিনজনেই চূড়ান্ত কথাবার্তা চালাচ্ছেন। ছবিতে তারা প্রত্যেকেই তাদের পূর্বের চরিত্রে ফিরবেন এবং গল্পে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।’ আবার গুঞ্জন উঠেছিল, চাইনিজ পপ সেনসেশন জ্যাকসন ওয়াং (Jackson Wang) নাকি এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন। কিন্তু একটি বিশেষ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জ্যাকসন নিজেই। হাসতে হাসতে তিনি বলেন, “এগুলো পুরোপুরি মিথ্যে খবর। আমি কখনও অভিনয় করিনি, তাই এমন কিছু ভাবাও ভুল। এই গুজব আসলে একটা মজার কথোপকথন থেকে ছড়িয়েছিল যা কিছু মানুষ গুরুত্ব দিয়ে ফেলেছে।”

এদিকে, হৃত্বিক রোশন এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’ (War 2) ছবির প্রচারে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জুনিয়র এনটিআর (Jr NTR)-কেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani), যিনি বর্তমানে মাতৃত্বকালীন সময় পার করছেন। ‘ওয়ার ২’ মুক্তি পাবে ২০২৫ সালের শেষদিকে।

ফিল্ম ক্রিটিকরা মনে করছেন, কৃশ ৪ শুধু বলিউড নয়, ভারতীয় সিনেমার জন্যও একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। জাদু নামক ক্যারিশমাটিক এলিয়েন চরিত্রটি আবারও ফিরলে, নতুন প্রজন্ম যেমন তার সঙ্গে প্রথম পরিচয় ঘটাবে, তেমনই পুরনো দর্শকদের মধ্যেও এক নস্ট্যালজিক আবেগ তৈরি হবে। ছবিটি ২০২৬ সালের প্রথমার্ধে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। বলিউড সূত্রে জানানো হয়েছে, হৃত্বিক রোশন ছবির প্রতিটি দিক নিজের মতো করে সাজাচ্ছেন, যাতে এটি এক অভাবনীয় ভিজুয়াল অভিজ্ঞতা হয়ে ওঠে। আর ভিএফএক্স, সুপারস্টারদের কাস্টিং, গল্পের বৈচিত্র সব মিলিয়ে এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব বলিউডের ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে, তা বলাই যায়।

ছবি: সংগৃহীত 
আরও পড়ুন :Priyanka Chopra Akshay Kumar relationship | অক্ষয়ের সাহসিকতায় মুগ্ধ প্রিয়াঙ্কা, অতীতের পরকীয়ার জল্পনা উস্কে নয়া মন্তব্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন