বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ : প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বলিউড থেকে হলিউড, দুই দিকেই সমান সফল এই অভিনেত্রীকে ঘিরে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। তবে সম্প্রতি অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রযোজক সুনীল দর্শন (Sunil Darshan)। তাঁর দাবি, প্রিয়াঙ্কা কখনওই স্বাভাবিক অর্থে ‘সুন্দরী’ ছিলেন না। নাকের গড়ন বদলানোর পরই তাঁর লুক সম্পূর্ণ পাল্টে যায়।
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
২০০৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘আন্দাজ়’ (Andaaz) দিয়ে বলিউডে প্রথম বড় ব্রেক পান প্রিয়াঙ্কা। সেই ছবির প্রযোজক ছিলেন সুনীল দর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আন্দাজ় ছবির শুটিংয়ের আগে আমি ওকে (Priyanka Chopra) বলেছিলাম নাকের ব্রীজের ওপর কিছু করার কথা। ওর নাকের আকার তখনও ঠিক ছিল না। আমি শুধু বলেছিলাম, এটা করলে ওর লুক অনেক উন্নত হবে।” সুনীল দর্শন আরও বলেন, “ও নিজেও জানত, কাজটা বাকি রয়ে গিয়েছে। ওর বাবা-মা দু’জনেই ডাক্তার ছিলেন। ফলে অস্ত্রোপচার করানো ওর কাছে কোনও সমস্যার বিষয় ছিল না। আমি বলার পরেই ও নাকের সার্জারি করিয়ে নিল। তার পরেই ওর চেহারা ও পর্দায় উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।”
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) আগেই জানিয়েছিলেন, সাইনাসের সমস্যার কারণে তাঁকে নাকের অস্ত্রোপচার করতে হয়েছিল। সেই অস্ত্রোপচারের সময়ে তাঁর নাকের গড়ন নষ্ট হয়ে যায়। সে সময় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর মতে, সেই পরিস্থিতি তাঁর অভিনয়জীবন প্রায় শেষ করে দিতে বসেছিল। সুনীল দর্শন (Sunil Darshan) অন্য সুরে বলছেন, “ও তথাকথিত সুন্দরী ছিল না। কিন্তু ওর মধ্যে এক ধরনের অদ্ভুত শক্তি ছিল। ওর চেহারা ছিল সাধারণ, কিন্তু উপস্থিতি এবং কণ্ঠস্বর দর্শককে টানত। কাজের প্রতি ওর একাগ্রতা আমাকে মুগ্ধ করেছিল। তখনই বুঝেছিলাম, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে চলেছে।”
‘আন্দাজ়’ (Andaaz) ছবিতে প্রিয়াঙ্কার সহঅভিনেতা ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও লারা দত্ত (Lara Dutta)। ওই ছবির পর থেকেই বলিউডে নিজের অবস্থান মজবুত করতে শুরু করেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এরপর একে একে ‘মুজসে শাদি করোগি’ (Mujhse Shaadi Karogi), ‘অ্যায়েতরাজ’ (Aitraaz), ‘ফ্যাশন’ (Fashion), ‘কৃষ’ (Krrish) ও ‘বারফি’ (Barfi)-র মতো হিট ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। পরে আন্তর্জাতিক স্তরেও সমান সাফল্য পান ‘কোয়ান্টিকো’ (Quantico) সিরিজ ও ‘বেওয়াচ’ (Baywatch) সিনেমার মাধ্যমে।
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) নিজের সৌন্দর্য নিয়ে বারবার ট্রোলড হয়েছেন। বিশেষত নাকের অস্ত্রোপচার প্রসঙ্গে নানা সময়ে কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তিনি কখনও থেমে যাননি। নানা বাধা পেরিয়ে নিজের যোগ্যতা দিয়েই বিশ্বমঞ্চে ছাপ ফেলেছেন প্রিয়াঙ্কা। বর্তমানে নিক জোনাস (Nick Jonas)-এর সঙ্গে সংসার করছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাদের কন্যা মালতী (Malti)-কে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। পাশাপাশি, হলিউড ও বলিউড দুই জায়গার একাধিক প্রজেক্টও রয়েছে তাঁর হাতে। প্রযোজক সুনীল দর্শনের (Sunil Darshan) এই মন্তব্য ঘিরে বলিপাড়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে প্রিয়াঙ্কা এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন, প্রিয়াঙ্কা তাঁর কাজ ও ব্যক্তিত্বেই প্রমাণ করেছেন, সৌন্দর্য আসলে আত্মবিশ্বাস আর অধ্যাবসায়ের প্রকাশ।
Priyanka Chopra beauty transformation | প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচার নিয়ে সুনীল দর্শনের বিস্ফোরক দাবি, ‘তথাকথিত সুন্দরী ছিল না’
Sasraya News
FOLLOW US:
SHARE:

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Krrish return | কৃশ ৪-এ ফিরছেন প্রিয়াঙ্কা, প্রীতি ও রেখা! জাদুর প্রত্যাবর্তনেই নতুন চমক
Author: Sasraya News
FIFA World Cup 2026 Messi | ৩-১ জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, টানা দ্বিতীয়বার শেষ চারে লিওনেল মেসি
FIFA World Cup 2026, Jude Bellingham goals | বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড
সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল। ১২ জুলাই ২০২৬, রবিবার। সংখ্যা ১১৮| Sasraya News Sunday’s Literature Special | 12th July 2026, Issue 118, Sunday
Gautam Gambhir coach India | টানা হারে চাপে ভারত! শ্রেয়সদের ব্যর্থতায় ক্ষুব্ধ বোর্ড, কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Rohit Sharma England training, India vs England ODI series 2026 | এক দিনের সিরিজের আগে চুপিসারে প্রস্তুতি! ইংল্যান্ডে আগেভাগে রোহিত, স্থানীয় ক্লাবে অনুশীলনে বাড়তি জোর