Poet Debabrata Sarkar : কবি দেবব্রত সরকার এর কবিতা ‘তোমার সঙ্গে’

SHARE:

দেবব্রত সরকার 

তোমার সঙ্গে… 

ছুঁয়েছি তোমার আচরণ রিপুর মায়ায়
আটকে রাখার ছলনায় আমার কায়ায়
বেঁধেছি জীবন কখনও তোমার আদরে
ভুলেছি মায়ের স্নেহবোধ শীতের চাদরে

কথারা দিয়েছে উষ্ণতার কারণ জানাতে
আকাশ মেখেছে নীলরং জীবন মানাতে
মেঘেরা ধোঁয়ায় আবরণ জলের বাঁশিতে
গাছেরা ফিরছে নিঃশ্বাসে মাটির হাসিতে

তুমি কি চাঁদের কল্পনায় গেয়েছো বেদনা
আমি কি তোমায় ছাড়ছিনা এমন সেদনা
প্রেমের আতর মেখেরোজ কেঁদেছে কল্পনা
ব্যথারা ডাকছে এতবার কেনগো জল্পনা

তোমার অন্তর পুড়েছাই তবুও কামনা
আমাকে বোঝার তাড়নায় রয়েছে বাসনা
সাতটি পদ্মের উপরেতে বেঁধেছি বাসাটি
আমার বুকেই প্ৰেমপ্রীতি বুঝেছো ভাষাটি

আরও পড়ুন : কবি দেবব্রত সরকার-এর কবিতা 👉  https://www.facebook.com/profile.php?id=100064785096731&mibextid=9R9pXO

অঙ্কন : প্রীতি দেব 

 

[আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী। ই-মেল : sasrayanews@gmail.com ]

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন