Parenting | Priyanka Chopra mother trauma : প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া জানালেন শৈশবের অশান্তি, সন্তান পালনে শান্ত পরিবেশ কতটা জরুরি?

SHARE:

বসুধা চৌধুরী ✪ সাশ্রয় নিউজ: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সব সময়ই তাঁর মায়ের সঙ্গে গভীর বন্ধনের কথা বলে এসেছেন। তবে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu Chopra) সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যা জানলে নতুনভাবে ভাবতে বাধ্য হবেন সকলেই। মুম্বইয়ের (Mumbai) এই চিকিৎসক এবং সৌন্দর্য ও প্রসাধনী জগতের পরিচিত মুখ জানিয়েছেন, ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল এমন একটি ঘর, যেখানে থাকবে নিঃশব্দ শান্তি, কোনও চেঁচামেচি নয়, অশান্তি নয়। মধু চোপড়া বলেন, “বাড়িতে সব সময় প্রচুর লোক আসত, রাজনীতির আড্ডা চলত। বাবা মনোহর কিষণ আখোরি (Manohar Kishan Akhauri) ও মা মধু জ্যোৎস্না আখোরি (Madhu Jyotsna Akhauri) দু’জনেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কখনওই নিজের মতো করে থাকতে পারিনি। তখনই ঠিক করেছিলাম, বড় হয়ে আমার বাড়ি হবে শান্তির স্বর্গ।”

প্রিয়াঙ্কা চোপড়া ও মধু চোপড়া। ছবি : সংগৃহীত

তাঁর এই অনুভূতি কিন্তু কারও প্রতি ঘৃণা নয়। তিনি বুঝেছিলেন, শান্তি মানে কত বড় সম্পদ। মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার (Sharmila Sarkar) জানান, “শৈশবে না-পাওয়া থেকে পাওয়ার তাগিদ জন্মায়। অনেকেই ঠিক করেন, বড় হয়ে যা চান তা পূরণ করবেন।” অন্যদিকে, মনোবিদ মারওয়া (Marwa) বলছেন, “অশান্তির মধ্যে বড় হলে শিশুর মধ্যে নিরাপদ আবহে বাঁচার আকাঙ্ক্ষা জন্মায়। শুধু মুক্তিই নয়, নিরাপত্তাও চায় তারা।”

প্রশ্ন জাগে, শৈশবের এমন অভিজ্ঞতা ভবিষ্যতের জীবনকে কীভাবে প্রভাবিত করে? বিশেষজ্ঞরা বলছেন:
ক্রমাগত চিৎকার, ঝগড়া শিশুর মনে ভয় তৈরি করে।
বাবা-মায়ের অশান্তি থেকে হিংসাত্মক আচরণের বীজ বপন হতে পারে।
অবহেলা এবং নিরাপত্তাহীনতা থেকে অপরাধ প্রবণতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
শৈশবের অপূর্ণতা থেকে পূরণের তীব্র বাসনা জন্ম নেয়, যা পরে সন্তানের ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে।
অনেকে আবার নিজের অপূর্ণ সাধ সন্তান বা অন্য কারও মাধ্যমে পূরণ হতে দেখলে ঈর্ষান্বিতও হতে পারেন।

শর্মিলা সরকারের মতে, “কারও ক্ষেত্রে এই অভিজ্ঞতা তাঁকে এগোতে সাহায্য করে, যেমন মধু চোপড়ার (Madhu Chopra) ক্ষেত্রে হয়েছে। কিন্তু কারও ক্ষেত্রে তা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। ব্যক্তি জেদি বা বেপরোয়া হয়ে যেতে পারেন।” তাহলে সন্তান পালনে কেমন পরিবেশ জরুরি? মনোবিদেরা বলছেন, সন্তান যেন কখনও বাবা-মায়ের ঝগড়ার কারণে নিরাপত্তাহীনতায় না ভোগে। বাড়িতে চিৎকার, অসম্মান, অকারণে বকাঝকা, গায়ে হাত তোলা এড়িয়ে চলা উচিত। কারণ, যা দেখবে, সেটাই শিখবে সে। বরং সন্তানের অনুভূতি বোঝা, তার সঙ্গে খোলামেলা কথা বলা, তাকে নিজের মতো প্রকাশের সুযোগ দেওয়া জরুরি। মধু চোপড়ার এই স্বীকারোক্তি তাই মনে করিয়ে দিল, শান্তির পরিবেশ শুধু বড়দের নয়, শিশুর বিকাশের জন্যও অপরিহার্য।

ছবি: সংগৃহীত 
আরও পড়ুন : Shahrukh Khan : হানিমুনে কোথায় গিয়েছিলেন শাহরুখ-গৌরী? শুনলে আপনিও চমকে উঠবেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন