Newlywed Indian ViralNews | বিয়ের রাতেই গর্ভাবস্থা পরীক্ষা করতে বললেন বর, রাগে ফেটে পড়লেন নববধূ! কী ঘটল শেষ পর্যন্ত?

SHARE:

সাশ্রয় নিউজ ★ লখনউ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুরে (Rampur) এক নবদম্পতির (Newlywed) বিয়ের রাতেই ঘটে গেল এমন এক ঘটনা, যা শুনে হতবাক সাধারণ মানুষ। বিয়ের পর প্রথম রাতেই স্ত্রীকে গর্ভাবস্থা পরীক্ষা করার নির্দেশ দিলেন স্বামী। এর জেরে বিবাদে জড়াল দুই পরিবার। এখন সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। খবরে প্রকাশ, শনিবার বিয়ের পর নববধূ যখন শ্বশুরবাড়িতে (Sasural) পা রাখেন, তখনই তিনি জানান যে তাঁর মাথা ঘুরছে ও বমি বমি ভাব হচ্ছে। সবে বিয়ে হয়েছে, সেই ক্লান্তি আর সারা দিনের দৌড়ঝাঁপে এ ধরনের সমস্যা যে স্বাভাবিক, তা না ভেবেই বর ভয়ে কাবু হয়ে পড়েন। সংবাদমাধ্যম সূত্রে খবর, বর প্রথমে বিষয়টি তাঁর ক’য়েকজন বন্ধুর সঙ্গে ভাগ করে নেন। তখন বন্ধুরা মজা করে বলেন, ‘দেখিস না, ও আগে থেকেই অন্তঃসত্ত্বা (Pregnant) নয় তো?’ এই কথাকে একেবারে মন থেকে নেন যুবক। বন্ধুরা হাসাহাসি করলেও তিনি বিষয়টি নিয়ে সন্দেহে পড়ে যান।

এরপরই রাতের অন্ধকারে কাছের একটি ওষুধের দোকান থেকে তিনি গর্ভাবস্থা পরীক্ষার কিট (Pregnancy Test Kit) কিনে আনেন। সোজা গিয়ে সেই কিট হাতে ধরিয়ে দেন স্ত্রীকে। বলেন, ‘এখনই পরীক্ষা করো।’ এমন আচরণে রেগে আগুন নববধূ। মেজাজ হারিয়ে তিনি কেঁদে ফেলেন। সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়তেই দুই পরিবারের মধ্যে শুরু হয়ে যায় বচসা। নববধূর পরিবার ছুটে আসে মেয়ের শ্বশুরবাড়িতে। তাদের দাবি, ‘এ কেমন ব্যবহার! বিয়ের পর পরই এমন অপমান?’ এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে মিনিটে মিনিটে। স্থানীয় বাসিন্দারাও চমকে যান এই ঘটনায়।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে গ্রামের প্রবীণরা হস্তক্ষেপ করেন। তারা দুই পরিবারকে শান্ত করার চেষ্টা করেন এবং শেষমেশ সিদ্ধান্ত হয়, পঞ্চায়েত (Panchayat) বসানো হবে। পঞ্চায়েতে ডেকে শোনা হয় দুইপক্ষের বক্তব্য। সেখানে প্রকাশ্যেই ভুল স্বীকার করেন বর। তিনি বলেন, ‘বন্ধুরা মজা করছিল, কিন্তু আমি ওদের কথায় পড়ে গিয়েছিলাম। মাথা ঠিক রাখতে পারিনি। আমি খুবই লজ্জিত। ক্ষমা চাইছি।’ স্ত্রী এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চেয়ে যুবক আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কোনও দিন এমন ভুল করব না।’ অবশেষে পঞ্চায়েতের মধ্যস্থতায় বিবাদ মেটে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘স্ত্রীর প্রতি এতটাই অবিশ্বাস! বিয়ের দিনই যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে কী হবে?’ একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুদের কথায় পড়লে এভাবে স্ত্রীকে অপমান করা যায় না। এটা অমানবিক।’ আরেকজনের মন্তব্য, ‘এ ধরনের সন্দেহপ্রবণ স্বামীরা আসলে নিজেদের অজান্তেই দাম্পত্যে বিষ ছড়ায়।’ কেউ কেউ আবার বলেছেন, ‘ভাগ্যিস পঞ্চায়েতে মীমাংসা হয়ে গিয়েছে, নাহলে মেয়েটির জীবনই নষ্ট হয়ে যেত।’ এই ঘটনার পর থেকে এলাকায় আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে বিয়ের রাতের এমন আচরণ। সমাজকর্মীরা মনে করছেন, শিক্ষা ও সচেতনতার অভাবেই এমন ঘটনা ঘটছে। শুধু নববধূকে নয়, কোনও সম্পর্কেই অযথা সন্দেহ ও অসম্মান থেকে দূরে থাকা উচিত, এই বার্তাই দিচ্ছে রামপুরের এই ঘটনা।

ছবি: প্রতীকী
আরও পড়ুন : Bihar Bride Mystery | চলন্ত ট্রেনে ‘টয়লেট যাচ্ছি’ বলে উঠে হারিয়ে গেলেন নববধূ, স্তম্ভিত বর ও দুই পরিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন