নদীয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি
সাশ্রয় নিউজ : আচমকাই গ্রামে ঢুকে তৃণমূল নেতাকে লক্ষ্য গুলি চালাল দুষ্কৃতিরা। গুরুতর আহত অবস্থায় তৃণমূলের ওই গ্রাম কমিটির নেতা ও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। এই ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপাড়ার পিয়ারপুর গ্রামে।
এই ঘটনাকে কেন্দ্র করে ৯জন গ্রেফতার হয়েছে বলে জানা যায়। সঙ্গে নাইন-এম এম পিস্তল উদ্ধার হয় বলে উল্লেখ। জানা যায়, আজ সকালে নদীয়ার থানারপাড়ার পিয়ারপুর গ্রাম এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে দুই পক্ষের মাঝে প্রথমে হাতাহাতি শুরু হয়। পরে এই অবস্থা চরমে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গুলি বলে অভিযোগ ওঠে।
যদিও এই গোষ্ঠী কোন্দলের ঘটনায় বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে আঙুল খাড়া হলে, প্রধানের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে ১টি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে বলে খবর। যদিও এই বে-আইনি অস্ত্র কোনওভাবেই সাধারণ পাবলিক বিনা লাইসেন্স ছাড়া কখনওই রাখতে পারে না।
এলাকার মানুষের অভিযোগ, এই এলাকায় গণসাক্ষর কর্মসূচিকে কেন্দ্র করেই ঘটনার সুত্রপাত। এবং সেই সময়ই হাসিমুল গ্রামে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতিরা গুলি ছুঁড়লে গুলিটি হাসিমুলের পা’য়ে এসে লাগে। হাসিমুল মাটিতে লুটিয়ে পড়লে গ্রামের মানুষজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তাঁকে। স্থানীয় হাসপাতালের চিকিৎ-সকরা হাসিমুলকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছেন বলে জানা যায়।
এই ঘটনায় আসল দোষীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।




