Nachiketa & Sudeshna Ganguli : নচিকেতা ও সুদেষ্ণার মিউজিক ভিডিও

SHARE:

নচিকেতা ও সুদেষ্ণার মিউজিক ভিডিও

সাশ্রয় নিউজ : একদা পুজোর গানের ক্যাসেটের জন্যে বড় অপেক্ষা থাকত সঙ্গীতপ্রেমীদের। ডিজিটাল প্ল্যাটফর্ম আসার ফলে সমস্ত কিছুর মতনই সঙ্গীত হাতের কাছে চলে এসেছে। তাতে কী শিল্পী ও শিল্পীর শিল্প থেমে থাকে? সঙ্গীত প্রেমীদের মত, সোনা দেখলেই বোঝা যায় তা মাটিতেই থাকুক কিংবা শোকেসে। শুধু গান কেন, যে-কোনও শিল্পের ক্ষেত্রেই একথার ভীষণভাবে গ্রহণযোগ্যতা চিরকালই ছিল, আছে, থাকবেও।

এবার পুজোতেও অনেক সঙ্গীত শিল্পীর গানের অ্যালবাম বেরিয়েছে। অনেক সুন্দর সুন্দর গান পেছেন সঙ্গীতপ্রেমীরা। তেমনি ‘ঝড়ের দলে’ শীর্ষক একটি মিউজিক ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। মিউজিক ভিডিওটিতে গেছেন সঙ্গীতশিল্পী নচিকেতা ও সুদেষ্ণা গাঙ্গুলি। তাঁদের কণ্ঠে গাওয়া, ‘আয় আয় ঝড়ের দলে /ঠিক যেন আমার আদলে ‘… গানটি প্রশংসা পাচ্ছে নেটাগরিকদের।
নচিকেতা ও সুদেষ্ণা গাঙ্গুলি-এর পাশাপাশি এই গানে দু’জন সহশিল্পী আকাশলীনা চক্রবর্তী (কুট্টি) ও ধানসিঁড়ি চক্রবর্তী (মান্টি) গেয়েছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন