momo recipe | মোমো হবে রেস্তরাঁর মতো নরম ও রসাল! বাড়িতেই বানান, জানুন ৫টি সহজ নিয়ম 

SHARE:

মোমোর মূল রসালো স্বাদ আসে পুর থেকে। মাংসের পুর (Minced Meat Filling) ব্যবহার করলে ফ্যাটের পরিমাণ গুরুত্বপূর্ণ। চিকেন কিমা (Chicken Keema) হোক বা পর্ক কিমা (Pork Keema), তাতে সামান্য ফ্যাট থাকলেই সেদ্ধ হওয়ার পর মোমো হবে নরম আর জুসি। অতিরিক্ত লিন মাংস (Lean Meat) ব্যবহার করলে পুর শুকনো হয়ে যাবে।

জয়ী বিশ্বাস ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : বৃষ্টি পড়ছে টুপটাপ, আর এমন দিনে যদি হাতের কাছে থাকে গরমাগরম মোমো (Momo), তাহলে আর কী চাই! স্টিমড মোমো, প্যান-ফ্রায়েড মোমো, তন্দুরি মোমো (Tandoori Momo), আফগানি মোমো (Afghani Momo) নাম শুনলেই জিভে জল আসে। কলকাতা থেকে দার্জিলিং, রাজ্যের প্রতিটি শহরেই এখন মোমোর জনপ্রিয়তা তুঙ্গে। তবে দোকানের মতো নরম আর জুসি মোমো বাড়িতে বানাতে গিয়ে অনেকে ব্যর্থ হন। ভিতরের পুর (Filling) শুকনো আর বাইরের আবরন (Dough) শক্ত হয়ে যায়। তাই আজ রইল এমন ৫টি টোটকা, যা মেনে চললে বাড়িতেই পাবেন রেস্তরাঁর স্বাদ ও নরমভাব।

প্রথমেই মনে রাখতে হবে, মোমোর মূল রসালো স্বাদ আসে পুর থেকে। মাংসের পুর (Minced Meat Filling) ব্যবহার করলে ফ্যাটের পরিমাণ গুরুত্বপূর্ণ। চিকেন কিমা (Chicken Keema) হোক বা পর্ক কিমা (Pork Keema), তাতে সামান্য ফ্যাট থাকলেই সেদ্ধ হওয়ার পর মোমো হবে নরম আর জুসি। অতিরিক্ত লিন মাংস (Lean Meat) ব্যবহার করলে পুর শুকনো হয়ে যাবে। দ্বিতীয়ত, মোমোর পুর মশলা মাখিয়ে রাখার পর অন্তত ১ ঘণ্টা রেস্টে রাখুন। এতে মশলা ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে। আদা-রসুন কুচি (Ginger-Garlic Chopped), ধনেপাতা (Coriander Leaves), পেঁয়াজ কুচি (Onion Chopped), নুন (Salt), গোলমরিচ গুঁড়ো (Black Pepper Powder), সয়া সস (Soy Sauce), তিলের তেল (Sesame Oil) এই সমস্ত উপকরণ একসঙ্গে ভাল করে মেখে রেখে দিন। চাইলে সামান্য লাল লঙ্কার গুঁড়োও মেশাতে পারেন। তৃতীয় কৌশলটি হল, পুরের মশলাগুলি বাঁধা রাখতে এক চামচ কর্নফ্লাওয়ার (Cornflour) বা ময়দা (Maida) দিন। এতে সেদ্ধ হলে মোমোর ভিতরের অংশ ছড়িয়ে পড়বে না, বরং গাঢ় ও বাধা থাকবে।

চতুর্থ টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোমোর ময়দা মাখার সময় ঠাণ্ডা জল নয়, হালকা গরম জল ব্যবহার করুন। এতে ডো (Dough) হবে মসৃণ ও নরম। ময়দা মেখে হলে অন্তত ১৫-২০ মিনিট ভেজা কাপড়ে ঢেকে রাখুন। এই ছোট কৌশলেই মোমোর বাইরের লেয়ার হবে তুলতুলে নরম। পঞ্চম কৌশলটি স্টিমিং-এর সময় কাজে লাগবে। স্টিমারের তলায় মোমো অনেক সময় লেগে ছিঁড়ে যায়। তাই মোমো স্ট্যান্ডে (Momo Stand) হালকা তেল বা মাখন (Butter) মাখিয়ে নিন। এতে মোমো সহজে উঠবে। একইসঙ্গে খেয়াল রাখবেন, মোমোতে বেশি পুর দেবেন না। এক চা চামচ পুর যথেষ্ট, নাহলে সেদ্ধ হলে ফেটে যেতে পারে।

মোমো তৈরির সময় স্টিমারের ঢাকনায় (Steamer Lid) কাপড় বেঁধে রাখলে জল পড়ে মোমোর গঠন নষ্ট হবে না। স্টিমিং-এর সময় ১০-১২ মিনিট যথেষ্ট, বেশি রাখলে মোমো শক্ত হয়ে যাবে। বাড়িতে মোমো বানাতে চাইলে চাইলে সবজির পুর (Veg Filling)ও ব্যবহার করতে পারেন। বাঁধাকপি কুচি (Cabbage Chopped), গাজর কুচি (Carrot Chopped), বিনস কুচি (Beans Chopped), পেঁয়াজ, আদা, রসুন, সয়া সস, নুন, গোলমরিচ একসঙ্গে মেখে পুর তৈরি করুন। সবজির ক্ষেত্রে ওভারকুক করবেন না, না হলে ক্রাঞ্চ হারাবে।

মোমোর সঙ্গে সাধারণত দেওয়া হয় লাল ঝাল সস (Red Chilli Sauce)। বাড়িতে তৈরি করতে শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়ে রসুন, নুন, সামান্য ভিনিগার (Vinegar), চিনি ও সয়া সস দিয়ে ব্লেন্ড করে নিন। সঙ্গে চাইলে টম্যাটো সস (Tomato Sauce) মিশিয়ে পরিবেশন করুন। সবশেষে মনে রাখবেন, যে-কোনও রান্নার ক্ষেত্রে মন ও ধৈর্য থাকলেই সেরা স্বাদ বেরিয়ে আসে। এই সহজ টিপসগুলি মেনে চলুন, দেখবেন বাড়ির মোমোও দোকানের মোমোর মতোই হবে নরম, রসালো আর স্বাদে ভরপুর। এবার থেকে আর দোকানে না গিয়েও বাড়ির কিচেনে মোমো বানিয়ে পরিবারের সকলকে চমকে দিন।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Mutton recipe | রসুনেই বাজিমাত, পেঁয়াজ ছাড়াই জমজমাট ‘রসুনে রসালা’ খাসির মাংস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন