সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবিতে ফের ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ থেকে আগামী ৪৮ ঘন্টা ধর্না দেবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তিনি আগেই জানান, আগামী ৪৮ ঘন্টা পরও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইউনিট কেন্দ্রের বিরুদ্ধে এই কর্মসূচী অব্যাহত রাখবে। অন্যদিকে, আজ যখন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্নায় বসছেন, তার আগেই পশ্চিমবঙ্গকে ‘জল জীবন মিশন’ খাতে কেন্দ্রীয় সরকার ৪৫৬ কোটি টাকা দিল বলে উল্লেখ। এর আগেও কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ এনেছে এ রাজ্যের শাসক দল। দিল্লি ও রাজ্যের রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে ধর্নায় বসতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে। কিন্তু এবার সামনে লোকসভা ভোট, বিরোধী রাজনৈতিক দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধর্না নিয়ে কটাক্ষ করেছে। তাঁদের কথায়, লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস এভাবে মানুষের মন পেতে চাইছে। নিজেদের দলের দূর্নীতি থেকে এভাবে মানুষের নজর ঘোরাতে পারবে না রাজ্যের শাসকদল। বিজেপি নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘২ লক্ষ কোটি টাকা লুঠ, CAG -র রিপোর্ট ফেস করুন। মানুষের কাছে আগে জবাবদিহি করুক। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুঠ, দৃর্নীতির কারণে, প্রকল্পের নাম বদলের কারণে, এক ফান্ডের টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কারণে, আজকে পশ্চিমবঙ্গের অসহায় প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন।’ অন্যদিকে, অভিষেক সেন নামে এক এসএলএসটি চাকরিপ্রার্থী নিয়োগপত্রের দাবি করেছেন। তাঁর কথায়, ‘আমরা আদালতের নির্দেশ নিয়ে গান্ধী মূর্তিতে বসে আছি। আমরা তো গত হাজার দিন ধরে নিরস্ত্রভাবে এখানে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের জন্য যদি আইন-শৃঙ্খলার অবনতি হয়, অবশ্যই আমরা বসব না। নিয়োগপত্রটা দিয়ে আমাদের ওখান থেকে একেবারেই তুলে দেওয়া হোক।’
ছবি : সংগৃহীত
আরও খবর : Mamata Banerjee-Dharna : রেড রোড়ে ধর্না মমতার




